বিগত সরকারের চুরি ও পাচারের বোঝা বর্তমান সরকারকে বইতে হয়েছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন | ছবি: সংগৃহীত
0

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আগের সরকারের চুরি ও পাচারের বোঝা বর্তমান সরকারকে বইতে হয়েছে। আজ (শনিবার, ৬ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘অতীতে আমদানি নির্ভরতা কামিয়ে উৎপাদন নীতিতে চললে বিদ্যুৎ ও জ্বালানির এ সংকোচন পরিস্থিতি সৃষ্টি হতো না।’

এ সময় তিনি আরও জানান, বিদ্যুৎতের দাম বাড়ালেও ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে।

আরও পড়ুন:

এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ‘পেট্রোল-অকটেনের দাম বাড়ালেও ডিজেলের দাম বাড়ানো হয়নি। গণপরিবহন ও পণ্যপরিবহনে ডিজেল ব্যবহার করা হয়। যেন বড় অংশের জন্য চাপ না হয় সেজন্য সরকার এ নীতি অবলম্বন করেছে।’

কিছু অলিগার্ককে সুবিধা দিতে বিদ্যুৎকে আমদানি নির্ভর করে রাখা হয়েছিলো বলেও জানান তথ্য উপদেষ্টা।

এ সময় তথ্য উপদেষ্টা আরও জানান, শূণ্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ যারা ব্যবহার করেন, সেসব গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ানো হবে না।

এফএস