ওমানে গাড়ির ভেতরে মৃত ৪ ভাইয়ের মরদেহ দেশে এসেছে

নিহত চার বাংলাদেশি ভাই
নিহত চার বাংলাদেশি ভাই | ছবি: সংগৃহীত
0

ওমানের দক্ষিণ আল বাতিনাহর মুলাদ্দা এলাকায় গাড়ির ভেতরে রহস্যজনক মৃত্যুবরণ করা চার প্রবাসী ভাইয়ের মরদেহ দেশে এসে পৌঁছেছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আজ (মঙ্গলবার, ১৯ মে) রাত ৮টা ১৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ এসে পৌঁছায়।

বিমানবন্দরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী।

অনাকাঙ্ক্ষিত এমন ঘটনায় শোক প্রকাশসহ দ্রুত সময়ে মরদেহ দেশে আনার ব্যবস্থা করা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাসের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

আরও পড়ুন:

এসময় মন্ত্রণালয়ের পক্ষে থেকে ৩৫ হাজার টাকা করে মরদেহ পরিবহন ও দাফনের জন্য আর্থিক সহায়তা দেয়া হয়।

রাতে চার ভাইয়ের মরদেহ নেয়া হবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। আগামীকাল (বুধবার, ২০ মে) সকালে নামাজের জানাজা শেষে পারিবারিকভাবে তাদের দাফন করা হবে।

এসএস