গত ১১ থেকে ১৫ মে বিমানবাহিনী প্রধান এ সফর করেন। পরে আজ (মঙ্গলবার, ১৯ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে বিমানবাহিনী প্রধান হনলুলু ও হাওয়াইয়ে অনুষ্ঠিত ‘দ্য ২০২৬ প্যাসিফিক এয়ার চিফস সিম্পোজিয়াম (পিএসিএস ২৬)’ এ অংশগ্রহণ করেন। উক্ত সিম্পোজিয়ামে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিমান বাহিনীর নেটওয়ার্কিং ও তথ্য আদান-প্রদান নিয়ে আলোচনা করেন।
বিমানবাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে বলেও আইএসপিআরের এ বিজ্ঞপ্তিতে আশাবাদ ব্যক্ত করা হয়।





