ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘যেখানে খালি জায়গা পাওয়া যাবে সেখানেই খেলার মাঠ করবে সরকার। যাতে নতুন প্রজন্ম খেলাধুলার মধ্যে বেড়ে উঠতে পারে। এর মধ্যেই নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে সারা দেশে ক্রীড়া জাগরণ সৃষ্টি হয়েছে। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে বৈচিত্র্যময় যেসব প্রতিভা পাওয়া যাবে তাদের সরকার সবরকম সহায়তা দিয়ে দক্ষ খেলোয়াড় তৈরি করবে।’
তিনি বলেন, ‘বাফুফের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য সেরা কোচকে নিয়োগ দেয়ার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করা হবে। প্রাধান্য দেয়া হবে বিগত অভিজ্ঞতা ও দেশের মানুষের প্রত্যাশা।’
আরও পড়ুন:
এসময় সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু, জাকির হোসেন বাবলু ও ফখর উদ্দিন আহমেদ বাচ্চু উপস্থিত ছিলেন।
কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৫-৪ গোলে উস্থি কে বি এন স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দত্তের বাজারের অগ্রণী বয়েজ অ্যাসোসিয়েশন।
পরে প্রধান অতিথি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি তুলে দেন।
খেলায় উপচেপড়া ভিড় ছিলো দর্শকদের। মাঠের চারপাশে হাজারো দর্শক দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করেছেন ফাইনাল ম্যাচ। ভবনের ছাদ ও গাছের ডালে উঠে খেলা দেখেন দর্শকরা। দর্শকদের চাপে ভেঙে পড়ে একটি টিনের ঘরের চালা।




 weapon at Eglin Air Force Base, Florida-320x167.webp)
