শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং আইন প্রণয়ন সম্পর্কে ধারণা দিতে শিক্ষামন্ত্রী এ উদ্যোগ নেন।
এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষামন্ত্রীর মাধ্যমে রেসিডেন্সিয়াল মডেল কলেজের (তারেক রহমানের প্রাক্তন কলেজ) শিক্ষার্থীদের সংসদে আমন্ত্রণ জানান। এরপর তিনি উপস্থিত ছাত্র এবং শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ছবি তোলেন।
আরও পড়ুন:
আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) সংসদ পরিদর্শন করতে আসেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সংসদ ভবনের শপথকক্ষে তারা আসন গ্রহণ করেন।
এসময় সংসদ ভবনের স্থাপত্যশৈলী এবং আইন প্রণয়ন সম্পর্কে তাদেরকে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা পরিবেশন করা হয়।





