হঠাৎ অনাকাঙ্ক্ষিত বৃষ্টিপাতে নগরবাসীর সামান্য কষ্ট হয়েছে: চট্টগ্রামে স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকারমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রী | ছবি: এখন টিভি
0

হঠাৎ অনাকাঙ্ক্ষিত বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম নগরবাসীর সামান্য কষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (বুধবার, ২৯ এপ্রিল) রাতে নগরীর জলাবদ্ধতা কবলিত এলাকা প্রবর্তক মোড় পরিদর্শন করে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম শহর পানির নিচে তলিয়ে যায়নি বরং শুষ্ক মৌসুমে যেমন সুন্দর থাকে এ শহর তেমনি সুন্দর আছে।’

সামান্য জলজটে নগরবাসী কষ্ট পেয়েছেন মন্তব্য করে মন্ত্রী দ্রুত সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণের কথা জানান।

তিনি বলেন, ‘হঠাৎ অনাকাঙ্ক্ষিত বৃষ্টিপাতের কারণে সামান্য কষ্ট হয়েছে নগরবাসীর। তবে আগামী পাঁচ দিনের মধ্যে খালের প্রতিবন্ধকতা দূর করে পানির প্রবাহ স্বাভাবিক করা হবে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে সিডিএ, পানি উন্নয়ন বোর্ডও কাজ করছে। এছাড়াও এ নগরে ওয়াসার বড় কর্মযজ্ঞ চলে। কিন্তু জলাবদ্ধতাসহ যেকোনো সমস্যায় দায় এসে পরে কেবল মেয়রের ওপর।’

এসময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যও উপস্থিত ছিলেন।

এসএস