জ্বালানির দাম-বরাদ্দ বৃদ্ধির পরও তেলের লম্বা লাইন, কমছে না ভোগান্তি

তেল নিতে অপেক্ষায় থাকা যানবহনের দীর্ঘ লাইন
তেল নিতে অপেক্ষায় থাকা যানবহনের দীর্ঘ লাইন | ছবি: এখন টিভি
0

সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও প্যাম্পের জন্য জ্বালানির বরাদ্দ বাড়ানোর পরও ভোগান্তি থেকে মুক্তি মিলছে না গ্রাহকদের। ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য।

গতকাল (বুধবার, ২২ এপ্রিল) দিবাগত মধ্যরাতেও লম্বা লাইনে দাঁড়িয়ে জ্বালানির জন্য অপেক্ষা করতে দেখা যায় যানবাহনের চালকদের। দাম বাড়ার পরেও পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান চালকরা।

দিনের কাজ শেষে জ্বালানির জন্য ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার ভোগান্তি বাড়তি চাপ তৈরি করেছে কর্মজীবীদের। জ্বালানি সরবরাহ দ্রুত স্বাভাবিক করার দাবি ভুক্তভোগীদের।

এসএইচ