আজ (সোমবার, ২০ এপ্রিল) সকালে এটিএমসি উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজু আফরোজা খানম।
এসময় তিনি বলেন, দেশের বেসামরিক বিমান চলাচল খাতে একটি ঐতিহাসিক মাইলফলক অর্জিত হয়েছে। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
আরও পড়ুন:
অনুষ্ঠানে আগত অতিথিরা জানান, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার চালুর ফলে দেশের আকাশপথ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসবে। এর মাধ্যমে ফ্লাইট পরিচালনায় নির্ভুলতা ও সময়ানুবর্তিতা বাড়বে, আকাশসীমার ধারণক্ষমতা বৃদ্ধি পাবে এবং নিরাপত্তা ঝুঁকি কমবে।
এছাড়া উন্নত প্রযুক্তির সহায়তায় ট্রাফিক মনিটরিং ও নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে, যা আন্তর্জাতিক মানদণ্ড পূরণে সহায়ক ভূমিকা রাখবে বলেও জানান তারা। পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি এবং বাংলাদেশের আকাশসীমার কৌশলগত গুরুত্বও বাড়বে।





