
সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮
সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় এক সৌদি নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত আটজন। এছাড়া, দেশটির রাষ্ট্রয়াত্ত তেল কোম্পানি আরামোকোর দিকে আসা একটি ড্রোন ভূপাতিত করার পর এর ধ্বংসাবশেষের আঘাতে দুই জন নিহত ও দুইজন আহত হয়েছে। এসব হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। সৌদি জোট ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতে বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে সৌদির কিং খালিদ বিমানবন্দরসহ বেশকিছু স্থাপনা।

হুথিদের হামলা: রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ বাড়ল
ধারাবাহিকভাবে হুথিদের প্রাণঘাতী হামলার পর সৌদির রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম স্থগিত রাখার মেয়াদ বাড়িয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ফ্লোরিডার বিমানবন্দরে রানওয়ে থেকে বিমান ছিটকে পড়ে নিহত ৫
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে ৫ জন প্রাণ হারিয়েছেন। আহত আরও অন্তত ৫ জন। এতে প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয় ফ্লাইট চলাচল। তবে সিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এয়ারকার্গো অপারেটর স্টেশন স্থাপনে নতুন বিধিমালার প্রস্তাব
বাণিজ্য সহজীকরণ, সরবরাহ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি এবং এয়ারকার্গো খাতের আধুনিকায়নের লক্ষ্যে ‘এয়ারকার্গো অপারেটর স্টেশন’ স্থাপন সংক্রান্ত নতুন বিধিমালা জারির প্রস্তাব করেছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ লজিস্টিক হাবে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

বিমানবন্দরগুলোতে সম্প্রসারিত হলো রপ্তানি কার্গো স্ক্রিনিং সক্ষমতা
বাংলাদেশের বিমানবন্দরসমূহে রপ্তানি কার্গো স্ক্রিনিং সক্ষমতা আরও সম্প্রসারিত হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ধারাবাহিক ও সমন্বিত প্রচেষ্টার ফলে এখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা থেকে এক্সপ্লোসিভ ডিটেকশন ডগ (ইডিডি) পদ্ধতি ব্যবহার করে সরাসরি যুক্তরাজ্যগামী রপ্তানি কার্গো স্ক্রিনিং পরিচালনার অনুমোদন পুনর্বহাল হয়েছে। এর ফলে বাংলাদেশের রপ্তানি কার্গো নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ হয়েছে।

বগুড়ায় হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি, পরিদর্শনে প্রতিনিধিদল
উত্তরাঞ্চলের যোগাযোগ ও অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর এবং অত্যাধুনিক বিমানঘাঁটি স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আজ (বৃহস্পতিবার, ৭ মে) সকালে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বগুড়া বিমানবন্দর এলাকা পরিদর্শন করেছেন।

চলতি বছরের ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী
চলতি বছরের ১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে থার্ড টার্মিনাল চালু ব্যাপারের সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

শাহজালাল বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন
বাংলাদেশের আকাশসীমা আরও নিরাপদ, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধন হলো আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার।

জামায়াত ক্ষমতায় গেলে সিলেটে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হবে: ডা. শফিকুর
জামায়াত ক্ষমতায় গেলে সিলেটে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা জামায়াতের আয়োজনে কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রযুক্তিগত ত্রুটিতে দিল্লি বিমানবন্দরে দেড়শো ফ্লাইট বিলম্বিত
প্রযুক্তিগত ত্রুটির কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিলম্বিত হয়েছে দেড় শতাধিক ফ্লাইট। বিষয়টি নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর স্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযান: ৮ অস্ত্রসহ আটক ৪
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ৮টি বিদেশি পিস্তল ও বিস্ফোরক জব্দ করেছে সেনাবাহিনী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। আজ (রোববার, ২৬ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কক্সবাজার বিমানবন্দর: স্বীকৃতিতে আন্তর্জাতিক হলেও ফ্লাইট পরিচালনার প্রস্তুতি কতটা!
দিনক্ষণ চূড়ান্ত না হলেও শিগগিরই কক্সবাজার বিমানবন্দর থেকে ডানা মেলবে আন্তর্জাতিক ফ্লাইট। সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এরই মধ্যে মিলেছে আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি। এর মধ্য দিয়ে পর্যটনের পাশাপাশি অর্থনীতি, যোগাযোগ ও বৈদেশিক সংযোগেও উন্মোচন হতে যাচ্ছে নতুন দিগন্ত। তবে টার্মিনাল ভবনের নিচতলার অ্যারাইভাল অংশ পুরো প্রস্তুত হলেও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য বাস্তব প্রস্তুতি কতটা তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন।