আগামী পাঁচ বছর চাঁদাবাজি-দখলবাজি সবকিছু বন্ধ: মুক্তিযুদ্ধমন্ত্রী

কথা বলেছেন মুক্তিযুদ্ধমন্ত্রী
কথা বলেছেন মুক্তিযুদ্ধমন্ত্রী | ছবি: এখন টিভি
0

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, এখন থেকে সখীপুর-বাসাইলে আগামী পাঁচ বছর কোনো নির্মাণ-বিল্ডিং এ হোক, রাস্তায় হোক, উন্নয়নে হোক চাঁদাবাজি-দখলবাজি সব বন্ধ।

আজ (শনিবার, ১৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিত্তিফলক উন্মোচন শেষে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সবকিছুর উর্ধ্বে বাংলাদেশের উন্নয়ন করবেন; সমস্ত দুর্নীতির উর্ধ্বে, চাঁদাবাজির উর্ধ্বে, দখলবাজির উর্ধ্বে। প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটা সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরিত করতে চান। তাই যেদিন দায়িত্ব নিয়েছেন, পরের দিন থেকেই উন্নয়ন কর্মকাণ্ড শুরু করে দিয়েছেন। সবাই প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন।’

আরও পড়ুন:

তিনি ঠিকাদারকে উদ্দেশ্য করে বলেন, ‘যত দ্রুত সম্ভব বিদ্যালয়ের কাজটা যেন করা হয়, আর কাজটা যেন ভালোভাবে করেন। কোনো রকমের ফাঁকি যেন না দেন, মানসম্পন্ন কাজ যেন হয়।’

তিনি বলেন, ‘প্রতি মাসে একবার করে আমি এই কাজ দেখতে আসবো। যদি দেখি, যেনতেন বালি খারাপ, সিমেন্ট নিম্নমানের, খোয়া নিম্নমানের, ইট নিম্নমানের, তাহলে কিন্তু আমি কাজ বন্ধ করে দেবো এবং ব্ল্যাক লিস্টেড করে দেবো প্রতিষ্ঠানকে। কাজ যেন উন্নত মানের হয়। এই কাজে কেউ চাঁদা চাইতে আসবে না। আমি প্রকাশ্যে বলছি।’

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনী, সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) এ. কে এম মামুনুর রশীদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দীন, সাবেক সভাপতি খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সিকদার মো. সবুর রেজা, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর শিরিন আক্তার ও কাকড়াজান ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন প্রমুখ।

এসএইচ