হরমুজ প্রণালি পার হতে না পারা জাহাজ ‘জয়যাত্রা’ নিয়ে কূটনৈতিক চেষ্টা চলছে: নৌপরিবহনমন্ত্রী

সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম
সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম | ছবি: এখন টিভি
2

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে বলে দাবি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পাম্পগুলোতে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হলেও কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। মন্ত্রী জানান, হরমুজ প্রণালি পার হতে না পারা বাংলাদেশি জাহাজ ‘জয়যাত্রা’ নিয়ে কূটনৈতিক চেষ্টা চলছে।

আজ (শনিবার, ১৮ এপ্রিল) সকালে চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের ২৮তম ব্যাচের প্রশিক্ষণার্থী রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।

শেখ রবিউল আলম বলেন, ‘পেট্রোল পাম্পগুলোতে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হলেও কৃত্রিম চাহিদা ও সংকট তৈরি করা হচ্ছে। যার প্রমাণ মজুদ করা হাজার হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে, সংকট নেই। চ্যালেঞ্জ আছে, সরকার সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে।’

যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে সরকার দেশের স্বার্থ দেখবে বলে জানিয়েছেন তিনি।

নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘এনসিটি বিদেশি অপারেটরকে দেয়া হবে কি না সে সিদ্ধান্ত নেয়ার আগে সরকার দেশের স্বার্থ, বন্দরের লাভ, প্রযুক্তিগত উন্নয়ন কতটুকু হবে— সার্বিক বিষয় পর্যালোচনা করবে। যাই হোক দেশের স্বার্থ রক্ষা করা হবে।’

এসএস