কলকাতায় দুর্গাপূজার চমক; কোথাও সাবেকি, কোথাও গঙ্গার দুর্দশা

কলকাতায় দুর্গাপূজা
কলকাতায় দুর্গাপূজা | ছবি: এখন টিভি
0

সব গুঞ্জনের অবসান ঘটিয়ে মহা সমারোহে শারদীয় দুর্গাপূজার আয়োজন করেছে উত্তর কলকাতার শতাব্দী প্রাচীন বাগবাজার সার্বজনীন ক্লাব। পরম্পরা বদলে টানা ৪০ বছর পর সাবেকি ধাঁচের দুর্গা প্রতিমা গড়েছেন নতুন শিল্পী। থিমের বদলে একচালায় সিংহবাহিনী। এদিকে, গঙ্গা নদীর বেহাল দশা নিয়ে কুমোরটুলি পার্ক সার্বজনীনের বিশেষ উপস্থাপনা মুগ্ধ করেছে দর্শনার্থীদের।

কার্যনির্বাহীর কমিটির নির্বাচনে টাই, পূজা হবে কি না এ নিয়েই বড় সংশয়। নিতে হয়েছে হাইকোর্টের ছাড়পত্র। তবে এত কিছুর পরেও আগের উদ্দীপনা আর আড়ম্বরে দুর্গাপূজার আয়োজন করেছে ১০৮ বছরে পা দেয়া বাগবাজার সার্বজনীন ক্লাব। নেই থিমের চমক। একচালায় সন্তানদের নিয়ে সাবেকি মা দুর্গা।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির স্বামী নারায়ণ মন্দিরের আদলে এ বছর মণ্ডপ গড়েছে বাগবাজার সার্বজনীন। একচালায় সন্তানদের নিয়ে দেবী দুর্গা। মণ্ডপের ভিতরের কারুকার্যে ব্যবহার করা হয়েছে ফোম এবং হোগলা পাতা।

ক্লাব সদস্য শ্যামল কুমার আঁস বলেন, ‘নিউ জার্সির স্বামী নারায়ণ মন্দিরের আদলে সাজানো হয়েছে। আশা করছি আমাদের পরের প্রজন্ম এ ঐতিহ্য বয়ে নিয়ে যাবে।’

আরও পড়ুন:

উত্তর কলকাতাতেই আছে থিমের পূজা আয়োজনে বিখ্যাত কুমোরটুলি পার্ক সার্বজনীন। ৩৪ বছরে এবারে তাদের থিম গঙ্গা নদী। কিংবদন্তী শিল্পী প্রয়াত ভূপেন হাজারিকার বলেন, ‘গঙ্গা আমার মা গান থেকে ভাবনার শুরু। গঙ্গা নদীর দূষণ নিয়ে সবাইকে সচেতন করাই আয়োজনের মূল লক্ষ্য।’

কৃত্রিম জলাশয় তৈরি করে গঙ্গার প্রতীকী রূপ দেওয়া হয়েছে। তার পাশেই গঙ্গার ঘাট। কলকাতার যে কয়টি প্রসিদ্ধ ঘাট সেগুলোও নির্মাণ করেছেন শিল্পী। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, মণ্ডপ তৈরির ৯৫ শতাংশ কাজ শেষ।

এদিকে বুধবার চতুর্থীর দুপুর থেকেই পূজা মণ্ডপগুলিতে ভিড় ছিলো দর্শনার্থীদের।

বাগবাজার সার্বজনীন কিংবা কুমোরটুলি পার্ক- যত দূর চোখ যায় মানুষ আর মানুষ। ছোটরা তো আছেই, প্রতিমা দর্শনে বেরিয়ে পড়েছেন বয়স্করাও। কমতি নেই উৎসাহের।

এফএস