দেশিয় শিল্পভিত্তিক কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার: শিল্পমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির | ছবি: সংগৃহীত
0

পণ্যে বৈচিত্র আনা ও দেশিয় শিল্পভিত্তিক কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ (রোববার, ১২ এপ্রিল) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসএমই ফাউন্ডেশনের বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, দেশিয় শিল্পকে বিশ্ববাজারের সঙ্গে সম্পৃক্ত করতে কাজ করছে সরকার। এ জন্য ঐতিহ্যভিত্তিক পণ্যের উন্নয়ন ও প্রসারে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন:

মেলায় দেড় শতাধিক স্টলে হস্ত ও কারুশিল্পের পণ্যের প্রদর্শনী ও বিক্রি হচ্ছে। সাত দিনব্যাপী এ মেলা চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত।

এফএস