বিলগুলোর ওপর ধারা অনুযায়ী কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে বিলগুলোর ওপর কোনো আলোচনা হয়নি।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে কণ্ঠভোটে সরাসরি সেগুলো পাশ হয়। বিল পাশের অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
আরও পড়ুন:
অন্তর্বর্তী সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করে।
বাকি ২০টির মধ্যে চারটি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়।
পাশ হওয়া বিলগুলোর ক্ষেত্রেও বিশেষ কমিটি বিলগুলোকে অপরিবর্তিতভাবে পাসের সুপারিশ করেছিল।




