নগরীর কদমতলী এলাকায় ছোট ওয়ার্কশপ কারখানা। জাহাজের প্লেট, গাড়ি ও ইঞ্জিনের গিয়ার বক্স, থেকে শুরু করে শিল্প কারখানায় ব্যবহৃত মেশিনের হরেক রকম যন্ত্রাংশ সবই তৈরি হয় এসব হালকা প্রকৌশল কারখানায়।
চট্টগ্রামের দেওয়ানহাট, কদমতলী, পাঠানটুলিসহ নগরীজুড়ে রয়েছে ছোট ছোট এমন অসংখ্য কারখানা। যার পুরোটাই বিদ্যুৎ নির্ভর। দাম সাশ্রয়ী হওয়ায় ইস্পাত, জাহাজ নির্মাণ, অবাসন ও ভারী শিল্পসহ বিভিন্ন কলকারখানায় এসব যন্ত্রাংশের চাহিদাও ব্যাপক। শিল্পখাতকে বড় ধরনের সহায়তা দিলেও সাম্প্রতিক সময়ে জ্বালানিসহ বিভিন্ন কাঁচামালের মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছে এসব কারখানা।
এক্ষেত্রে জ্বালানির পর এবার বিদ্যুতের দাম বাড়ার প্রস্তাবে উদ্বিগ্ন হালকা প্রকৌশল খাতের উদ্যোক্তারা।





