ফেনীতে নলকূপে আগুন, জনমনে কৌতূহল

ফেনীতে নলকূপে আগুন
ফেনীতে নলকূপে আগুন | ছবি: এখন টিভি
0

ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কোরবানপুর এলাকায় নলকুপ স্থাপনের পর মাটির নিচ থেকে গ্যাসজাতীয় পদার্থ নির্গমন হয়। বিষয়টি জানাজানি হলে এলাকার কৌতূহলী মানুষ ভিড় জমায়।

স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার পাটোয়ারি বাড়িতে স্থানীয় হাসান নলকূপ স্থাপনের কাজ গতকাল শেষ করে। হঠাৎ ওই নলকূপ থেকে অস্বাভাবিক গতিতে দ্রুতবেগে পানি বের হয়। একপর্যায়ে গ্যাস বের হতে থাকলে আতংক ছড়িয়ে পড়ে।

হাসান জানান, ঘটনাটি তিনি কোরাইশ মুন্সি পুলিশ ফাঁড়ি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন। এরপর প্রশাসনের লোকজন ঘটনাস্থলে এসে নলকুপটি সিলগালা করে দেয়।

স্থানীয়দের ধারণা, এলাকায় ভূগর্ভস্থ গ্যাসের উপস্থিতি থাকতে পারে। তাছাড়া মিথেন গ্যাসও হতে পারে। তবে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন:

উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

ফেনীস্থ ফায়ার সার্ভিসের কর্তব্যরত আবুল হোসেন জানান, ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের যাওয়ার আগেই আগুন নিবে যায়। তবে অধিকতর তদন্তের জন্য তারা স্থানটি চিহ্নিত করে ঘেরাও করে রেখেছে।

তবে টিউবওয়েলের মালিক হাসান রাত ১১টা ৫০ মিনিটের দিকে জানান, এখন মেসের কাঠি কিংবা কোনো অগুণ পেলেই আগুন জ্বলে উঠছে।

এফএস