পর্যাপ্ত জ্বালানি সরবরাহের অভাব, ফিলিং স্টেশনে বাড়ছে গ্রাহকদের চাপ

পাম্পে ও বাইরে বাইকারদের দীর্ঘ লাইন
পাম্পে ও বাইরে বাইকারদের দীর্ঘ লাইন | ছবি: এখন টিভি
0

মধ্যপ্রাচ্য সংকটের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে দেশের জ্বালানিতেও। ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহ না থাকায় বিপাকে গ্রাহকরা। আজ (শনিবার, ৪ এপ্রিল) রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে ভোর থেকেই যানবাহনের দীর্ঘ লাইন।

দিন-রাত ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের চাপ বাড়তে শুরু করেছে। তবে, শুক্রবার রাত ১২ টার পর থেকেই বেশ কয়েকটি পাম্পে তেল না থাকায় চরম ভোগান্তিতে গ্রাহকরা। কেউ কেউ ৪-৫ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ফিলিং স্টেশনে।

গ্রাহকরা বলছেন, শনিবার সকাল থেকে প্রায় সবগুলো পাম্পে তেল শেষ। ফলে, চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় ভোগান্তিতে তারা।

আরও পড়ুন:

আর স্টেশন কর্তৃপক্ষ বলছে, শুক্রবার মধ্যরাত থেকে তেল শেষ হয়ে যাওয়ায় ডিপো থেকে তেল এনে দুপুরের পর থেকে সরবরাহ শুরু করা হয়েছে।

এদিকে, কোনো কোনো ফিলিং অকটেন দিচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকার আর ডিজেল দিচ্ছে এক হাজার থেকে ৪ হাজার টাকার। তবে, গ্রাহকের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করতে পারছে না বলেও জানান পাম্প কর্তৃপক্ষ।

ইএ