আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) গুলশানে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল আয়োজিত মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘অধিবাসীরা এদেশেরই ভূমিপুত্র এবং দেশেরই অংশ। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উন্নয়নে আলাদা ফান্ড করার ক্ষেত্রে বিবেচনা করবে সরকার।’
আরও পড়ুন:
এসময় ক্ষুদ্র জাতিগোষ্ঠীরা নিজেদের বিচ্ছিন্ন মনে না করতে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যুদ্ধে বিগ্রহে আর হিংসায় পৃথিবী অপরিচিত হয়ে যাচ্ছে তাই সবাইকে ঐক্য ধরে রাখতে হবে।’
এসময় সেপ্টেম্বর-অক্টোবরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় আদিবাসী সমাবেশ করা হবে বলেও জানান বিএনপি মহাসচিব।





