শিশির মনির ওই নির্বাচনি আসন থেকে জামায়াত ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
গতকাল (সোমবার, ৩০ মার্চ) এমপি নাছির উদ্দীন চৌধুরীকে চিঠি দেন তিনি। প্রধানমন্ত্রীর উপহার বিতরণ নিয়ে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
সোমবার এক সংক্ষিপ্ত চিঠিতে তিনি উল্লেখ করেন, ঈদুল ফিতর পেরিয়ে প্রায় ১০ দিন হলেও দিরাই-শাল্লা উপজেলার সাধারণ মানুষের হাতে এখনো সরকারের দেয়া ঈদ উপহার পৌঁছায়নি। সুবিধাভোগী অনেক মানুষ সময়মতো ঈদের উপহার পাননি।
সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে দেয়া সংক্ষিপ্ত চিঠিটি আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশির মনির মিডিয়া সেল থেকে প্রচার করা হয়েছে।
আরও পড়ুন:
সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে শিশির মনির উল্লেখ করেন, বিষয়টি অত্যন্ত জরুরি এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন।
চিঠির শেষাংশে মোহাম্মদ শিশির মনির ধন্যবাদ জ্ঞাপন করে দ্রুত পদক্ষেপের প্রত্যাশা ব্যক্ত করেন।
এ বিষয়ে কথা বলতে সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে ফোন দিলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।





