ক্ষুদ্র নৃগোষ্ঠী
সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে বিজু ও বিষু উৎসব শুরু

সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে বিজু ও বিষু উৎসব শুরু

সবার মঙ্গল কামনায় সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে ফুল বিজু পালন করলেন চাকমা ও তঞ্চঙ্গ্যারা। এর মাধ্যমে পাহাড়ের এই সম্প্রদায়দের মধ্যে শুরু হলো বর্ষবিদায় ও বর্ষবরণের আয়োজন। আজ (রোববার, ১২ এপ্রিল) সকাল ৭টায় বান্দরবানের সাঙ্গু নদীতে চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের মানুষজন জলবুদ্ধ ও মা-গঙ্গাদেবীকে ফুল নিবেদনের মাধ্যমে বিজু ও বিষু উৎসবের সূচনা করেন। এ ফুল বিজু পালনের মাধ্যমে তারা সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।

নববর্ষ উপলক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসাধারণকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

নববর্ষ উপলক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসাধারণকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীসমূহের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান এবং বাংলা নববর্ষ উপলক্ষে পার্বত্য এলাকায় বসবাসরত সকল জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল (শনিবার, ১১ এপ্রিল) এক বাণীতে এ শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

বৈসাবি উৎসব: পাহাড়ে উৎসবের আমেজ, পাঁচ দিনব্যাপী মেলার আয়োজন

বৈসাবি উৎসব: পাহাড়ে উৎসবের আমেজ, পাঁচ দিনব্যাপী মেলার আয়োজন

বাংলা পুরাতন বছরকে বিদায় ও নতুন বর্ষ বরণকে কেন্দ্র করে তিন পার্বত্য জেলায় শুরু হচ্ছে উৎসবের আমেজ। পাহাড়ে বসবাসরত ১৩টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের প্রধান সামাজিক উৎসবকে ঘিরে এরইমধ্যে নেয়া হয়েছে নানা আয়োজনের উদ্যোগ। আজ (সোমবার, ৬ এপ্রিল) থেকেই শুরু হচ্ছে এ বর্ণিল আয়োজন। রাঙামাটি জেলা পরিষদ ও রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট যৌথভাবে ৬ থেকে ১০ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে।

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সমস্যার সমাধান করবে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সমস্যার সমাধান করবে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সমস্যা চিহ্নিত করে সমাধান করবে সরকার বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই’

‘ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই’

ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (বুধবার, ২৩ জুলাই) সকালে গুলশান দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সাথে বৈঠক শেষে গণমাধ্যম এ মন্তব্য করেন তিনি।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিরুদ্ধে করা ১২৯ মামলা প্রত্যাহারের ঘোষণা পরিবেশ উপদেষ্টার

ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিরুদ্ধে করা ১২৯ মামলা প্রত্যাহারের ঘোষণা পরিবেশ উপদেষ্টার

টাঙ্গাইলের মধুপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বনে বসবাসকারীদের বিরুদ্ধে দায়ের করা ১২৯টি মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ (রোববার, ২৫ মে) দুপুরে টাঙ্গাইল বনবিভাগের আওতাধীন মধুপুরের টেলকি এলাকায় শাল চারা রোপণকালে এ কথা বলেন তিনি।

নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে বুদ্ধপূর্ণিমা

নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে বুদ্ধপূর্ণিমা

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা আজ (রোববার, ১১ মে)। এ উপলক্ষে বিহারে বিহারে চলছে প্রার্থনা ছোয়াইং দান জল সিঞ্চনসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বুদ্ধপূর্ণিমা পালন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

পাহাড়ে ছড়িয়েছে বিজুর রঙ

পাহাড়ে ছড়িয়েছে বিজুর রঙ

চৈত্র সংক্রান্তি উপলক্ষে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ছড়িয়ে পড়েছে বিজু উৎসবের রঙ। বাংলা পুরাতন বছরকে বিদায় ও নতুন বর্ষ বরণকে ঘিরে পাহাড়িরা ১৫ দিনব্যাপী উৎসব করে থাকে। ১২ এপ্রিল কাপ্তাই হ্রদে ভাসানো হবে ফুল। মূল উৎসব হয় ৩০ চৈত্র। এরপরই ঘরে ঘরে পাজন, বিভিন্ন উপাদেয় খাবার, মিষ্টান্ন, পিঠাপুলি ও ফল আপ্যায়ন দিয়ে বরণ করা হবে নতুন বছরকে। পাহাড়িদের সাথে আনন্দ ভাগাভাগি করতে সমতল থেকে আসা মানুষও যোগ দেন এ উৎসবে।

শেরপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাতৃভাষা হারানোর ঝুঁকি, পাঠ্যবই ও শিক্ষক সংকট

শেরপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাতৃভাষা হারানোর ঝুঁকি, পাঠ্যবই ও শিক্ষক সংকট

হারিয়ে যাচ্ছে শেরপুরের ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সাতটি সম্প্রদায়ের নিজস্ব মাতৃভাষা ও সংস্কৃতি। পারিবারিক চর্চা কমে যাওয়া ও নিজস্ব ভাষায় লেখাপড়ার সুযোগ না থাকায় সময়ের সাথে ক্ষয়ে যাওয়ার পথে এর ঐতিহ্য। এমন অবস্থায় ভাষা ও সংস্কৃতি রক্ষায় একটি কালচারাল একাডেমি ও নিজস্ব ভাষার পাঠ্যবইয়ের প্রয়োজনীয়তা অনুভব করছেন অনেকে।

নানা আয়োজনে বান্দরবানে শান্তি চুক্তির ২৭তম বর্ষপূতি উদযাপন

নানা আয়োজনে বান্দরবানে শান্তি চুক্তির ২৭তম বর্ষপূতি উদযাপন

নানা কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হচ্ছে পার্বত্য শান্তি চুক্তির ২৭ তম বর্ষপূর্তি। আজ (সোমবার, ২ ডিসেম্বর) সকালে বান্দরবান সেনা রিজিয়নের সহযোগিতায় ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের প্রাঙ্গণে শান্তি পায়রা উড়ানো হয়। পরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের হলরুমে কাটা হয় কেক।

সংসদে আলাদা প্রতিনিধিত্ব নিশ্চিতে সংস্কার কমিশনের কাছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সুপারিশ

সংসদে আলাদা প্রতিনিধিত্ব নিশ্চিতে সংস্কার কমিশনের কাছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সুপারিশ

ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিতদের পক্ষ থেকে সংসদে আলাদা প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে সুপারিশ করেছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্ষুদ্র নৃগোষ্ঠী, দলিত ও প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। ভোটার তালিকা নিয়ে আপত্তি থাকায় নতুন করে তাদের ভোটার তালিকা হালনাগাদ করার সুপারিশও করেছে তারা।

কোটা নিয়ে আপিল বিভাগে শুনানি কাল; বিশেষ চেম্বার কোর্টের আদেশ

কোটা নিয়ে আপিল বিভাগে শুনানি কাল; বিশেষ চেম্বার কোর্টের আদেশ

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আপিল বিভাগে আগামীকাল (বুধবার, ১০ জুলাই) শুনানি অনুষ্ঠিত হবে। আজ (মঙ্গলবার, ৯ জুলাই) বিশেষ চেম্বার আদালতের বিচারপতি আশফাকুল ইসলাম এ আদেশ দেন।