নিহত মোশাররফ হোসেন টাঙ্গাইলের সখিপুর উপজেলার কচুয়ার কীর্তনখোলা এলাকার মো. সুরজত আলীর ছেলে।
একই হামলায় আরও ১০ বাংলাদেশি আহত হয়েছেন। এ হামলায় আহতদের মধ্যে একজন মঙ্গলবার (১৭ মার্চ) আরও একজন মারা যান। তার নাম আবদুল্লাহ আল মামুন (৩৫)। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামে তার বাড়ি।
আরও পড়ুন:
পরিবারের সদস্যরা জানান, ঈদুল ফিতরের এক মাস পর মামুনের দেশে ফেরার কথা ছিল; নির্মাণ করতে চেয়েছিলেন নতুন বাড়ি। তার মৃত্যুতে সব স্বপ্ন ও পরিকল্পনা শেষ হয়ে গেছে।
নিহত আবদুল্লাহ আল মামুন ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন। সংসারে সচ্ছলতা ফেরাতে তিনি ১৫ বছর আগে সৌদি আরবে যান। সবশেষ পাঁচ বছর আগে তিনি দেশে এসেছিলেন। তার স্ত্রীর নাম শারমিন আক্তার (৩০)। এ দম্পতির মাহেদী শেখ (৬) নামে একটি ছেলে সন্তান আছে।





