লঞ্চের যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেয়ার কোনো সুযোগ নেই: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান
নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান | ছবি: সংগৃহীত
1

নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ঈদকে কেন্দ্র করে লঞ্চে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেয়ার কোনো সুযোগ নেই। নিয়ম মেনেই সব লঞ্চ সদরঘাট ছেড়ে যাচ্ছে। গতকাল (বুধবার, ১৮ মার্চ) নিখোঁজ হওয়া ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান প্রতিমন্ত্রী। আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) বিকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে সাংবাদিকদের এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রী কল্যাণ সমিতির দাবির সঙ্গে লঞ্চ ঘাটের বাস্তবতার মিল নেই৷ গতকাল সদরঘাট থেকে ১৭৩টি লঞ্চ ছেড়েছে। আজকে এ পর্যন্ত ৮০টির বেশি লঞ্চ ছেড়ে গেছে। নৌকা বা ট্রলারে করে কাউকে লঞ্চে উঠতে দেয়া হচ্ছে না। সদরঘাট লঞ্চ টার্মিনালে গত কয়েকদিনের তুলনায় যাত্রীদের চাপ অনেকটা কম।’

আরও পড়ুন:

এদিকে ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল ও চাঁদপুর অঞ্চলের ঘরমুখো মানুষ ঢাকা ছাড়ছেন। ঈদের ছুটি কাটাতে ফিরছেন আপনজন ও শিকড়ের কাছে।

জেআর