আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) দুপুরে হাকিমপুর উপজেলা অডিটোরিয়াম রুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গরিব-দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যশস্য, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব বলেন তিনি।
আরও পড়ুন:
এসময় ডা এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, ‘বর্তমান সরকার ১৮ কোটি মানুষের, সব মানুষের সেবা করার জন্য আমরা ওয়াদা বদ্ধ। ধর্ম ও রাজনৈতিক বিশ্বাসের ওপর নয়, এ সরকার সবার। কাজে বর্তমান সরকারকে সহযোগিতা করলে বাংলাদেশকে আগামীর প্রজন্মের জন্য বসবাস যোগ্য ও সুশাসনে দেশ গড়তে পারবো।’
তিনি বলেন, ‘যেকোনো অনিয়ম, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে যাতে কেউ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে সেজন্য বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।’
প্রাথমিক অবস্থায় উপজেলার ক্ষতিগ্রস্ত ৩শ’ ৩৪টি পরিবারকে নগদ অর্থ, ঢেউ টিন ও চাল দেয়া হয় অনুষ্ঠানে।





