
লঞ্চের যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেয়ার কোনো সুযোগ নেই: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ঈদকে কেন্দ্র করে লঞ্চে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেয়ার কোনো সুযোগ নেই। নিয়ম মেনেই সব লঞ্চ সদরঘাট ছেড়ে যাচ্ছে। গতকাল (বুধবার, ১৮ মার্চ) নিখোঁজ হওয়া ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান প্রতিমন্ত্রী। আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) বিকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে সাংবাদিকদের এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের চাপায় দুই যাত্রী নিহত
রাজধানীর সদরঘাটে ট্রলার দিয়ে লঞ্চে উঠতে গিয়ে দুই লঞ্চের চাপায় অন্তত দুইজন নিহত হয়েছেন। আজ (বুধবার, ১৮ মার্চ) সন্ধ্যায় ঈদযাত্রার ষষ্ঠ দিনে এ দুর্ঘটনা ঘটে।

নিরাপদ ভ্রমণে রাসুল (সা.)-এর শেখানো বিশেষ দোয়া, যাত্রা পথে আল্লাহর সুরক্ষা পাওয়ার সহজ উপায়
জীবন ও জীবিকার প্রয়োজনে আমাদের প্রতিনিয়ত এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে হয়। বর্তমান ঈদযাত্রার (Eid journey) এই সময়ে বাস, ট্রেন, লঞ্চ কিংবা বিমানে চড়া যেমন সাধারণ বিষয়, তেমনি কিছু ক্ষেত্রে এটি ঝুঁকিপূর্ণও হতে পারে। সফরের ক্লান্তি ও অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে বাঁচতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) আমাদের অত্যন্ত কার্যকরী কিছু দোয়া (Islamic prayers for travel) শিখিয়েছেন।

ঈদে নৌপথে ঘরমুখো যাত্রা, কেবিন টিকিটের চাহিদা তুঙ্গে
ঈদে ঘরমুখো নৌপথের যাত্রীদের জন্য লঞ্চের কেবিনের অগ্রিম বুকিং শুরু হয়েছে। এতে ভোগান্তি ছাড়াই টিকিট পেয়ে খুশি যাত্রীরা। লঞ্চ কর্তৃপক্ষ বলছে, ঈদে ঢাকা থেকে বরিশালগামী লঞ্চগুলোর প্রায় শতভাগ টিকিট এরই মধ্যে বুকিং হয়ে গেছে। এদিকে, নৌপথে ঈদযাত্রা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

ঈদে নতুন নৌরুটে লঞ্চ সার্ভিস চালু ১৭ মার্চ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের যাতায়াত সহজ করতে নতুন কয়েকটি নৌরুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু করা হচ্ছে। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নারায়ণগঞ্জে লঞ্চে অসুস্থ শিশুকে জরুরি চিকিৎসা দিলো কোস্ট গার্ড
নারায়ণগঞ্জে যাত্রীবাহী একটি লঞ্চে গুরুতর অসুস্থ হয়ে পড়া এক শিশুকে তাৎক্ষণিক জরুরি চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ (শনিবার, ২৪ জানুয়ারি) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সকালে বিষয়টি নিশ্চিত করেন।

বুড়িগঙ্গায় বাল্কহেড ডুবি: নিখোঁজের দশ ঘণ্টা পর দুই শ্রমিকের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে নিখোঁজ দুই শ্রমিক জহিরুল ইসলাম ও হাসান মৃধার মরদেহ দশ ঘণ্টা পর উদ্ধার করেছে ডুবুরি দল।

নারায়ণগঞ্জে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। আজ (রোববার, ১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে ফতুল্লার লঞ্চঘাটের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

তীব্র স্রোতে আবারো ভাঙলো পাটুরিয়ার অস্থায়ী লঞ্চঘাট, লঞ্চ চলাচল বন্ধ
পদ্মা নদীর ভাঙনে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া লঞ্চঘাট বিলীন হওয়ার পর অস্থায়ীভাবে লঞ্চ সার্ভিস স্থানান্তর করা হয়েছিল ২ নম্বর ফেরিঘাটে। তবে প্রবল স্রোতের কারণে ওই ফেরিঘাটের র্যাম্পের নিচ থেকে মাটি সরে যাওয়ায় আজ (শুক্রবার, ৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে নৌপথে লঞ্চ যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী।

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা শুরু, পাটুরিয়া লঞ্চঘাটে যাত্রীদের ভিড়
ঈদের আনন্দ শেষে রাজধানীমুখী কর্মজীবী মানুষের ঢল নেমেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে। আগামী রোববার থেকে অফিস শুরু হওয়ায় এরইমধ্যে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ আজ (শুক্রবার, ১৩ জুন) সকাল থেকেই মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট দিয়ে রাজধানী অভিমুখে যাত্রা শুরু করেছে।

পর্যাপ্ত লঞ্চ নেই, কর্মস্থলে ফিরতে ভোগান্তিতে ভোলার মানুষ
ঈদের ছুটির শেষে পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ফলে ভোলার বিভিন্ন লঞ্চঘাটে দেখা দিয়েছে যাত্রীদের উপচেপড়া ভিড়। পর্যাপ্ত লঞ্চ না থাকায় ঘাটে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে হাজারো যাত্রীকে। এতে ভোগান্তির পাশাপাশি তৈরি হয়েছে নিরাপত্তাজনিত শঙ্কাও। যাত্রীর তুলনায় পর্যাপ্ত লঞ্চ না থাকায় বিপাকে পড়ছেন অনেকেই।

বরিশালে লঞ্চে বিভিন্ন অনিয়ম ও কোস্ট গার্ডকে হুমকি, গ্রেপ্তার ২
বরিশাল নৌ-বন্দরে কীর্তনখোলা-১০ লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি এবং দায়িত্বরত কোস্ট গার্ড সদস্যদেরকে হুমকি দেয়ার ঘটনায় লঞ্চের দুই স্টাফকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। আজ (শুক্রবার, ৬ জুন) রাতে বরিশাল নৌ-বন্দর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।