বাড়তি ভাড়ার প্রমাণ মেলেনি: সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম | ছবি: এখন টিভি
1

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ উঠলেও এর সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আজ (বুধবার, ১৮ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, যাত্রীরা নির্বিঘ্নে ভ্রমণ করছেন এবং এখন পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তবে কোথাও অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক রয়েছে। যাত্রীরা শৃঙ্খলার সঙ্গে ঢাকার বাইরে যাতায়াত করতে পারছেন এবং কোথাও বড় ধরনের বিঘ্নের খবর পাওয়া যায়নি।’

এসময় গণপরিবহনে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘পর্যাপ্ত সরবরাহ থাকায় বাস চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে পরিবহন মালিকদের পক্ষ থেকেও কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

এনএইচ