
দক্ষিণাঞ্চলবাসী দ্রুত সুখবর পাবেন: সড়কমন্ত্রী
সড়ক, রেলপথ, নৌপরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঢাকা-বরিশাল মহাসড়ক দুই লেনের রাস্তা, ভাঙা থেকে বরিশাল পর্যন্ত রাস্তায় চলাচল করা গেলেও আরও প্রশস্ত করা দরকার। এটা সরকার উপলব্ধি করে, আমরাও উপলব্ধি করছি। আর এবার এসে সরাসরি দেখে গেলাম। দ্রুত কীভাবে কাজটা শুরু করা যায় সেই পরিকল্পনা সরকারের আছে, দ্রুত আপনারা সুখবর পাবেন।

স্বস্তির নিরাপদ ঈদযাত্রা পেতে চলেছে মানুষ: সড়কমন্ত্রী
স্বস্তির নিরাপদ ঈদযাত্রা এবার পেতে চলেছে মানুষ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আজ (সোমবার, ১৬ মার্চ) মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।

সড়কমন্ত্রীর টার্মিনাল পরিদর্শনকে ‘লোকদেখানো তৎপরতা’ দাবি যাত্রী কল্যাণ সমিতির
ঈদ যাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন রুটের গণ-পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সঙ্গে নতুন সড়কমন্ত্রীর বাস টার্মিনাল পরিদর্শনকে ‘লোকদেখানো তৎপরতা’ আখ্যা দিয়ে কার্যকর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

ঈদে চার দিন ট্রাক-কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ, চলবে নিত্যপণ্যবাহী যান: সড়কমন্ত্রী
নিত্যপ্রয়োজনীয় ও পচনশীল পণ্যবাহী যান ছাড়া ঈদের আগে ও পরে চার দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

আমরা সড়ক নিরাপদ রাখতে চাই: সড়কমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘আমরা সড়ক নিরাপদ রাখতে চাই। পরিবহন তত্ত্বাবধানের দায়িত্ব আমাদের। আমরা সে জায়গায় মনোযোগী আছি; যেখানে ব্যত্যয় হচ্ছে, সেখানে জবাবদিহিতা আনার চেষ্টা করছি। এটা আমাদের অঙ্গীকার।’

অনৈতিক চর্চা পরিহার করে সামগ্রিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে: সড়কমন্ত্রী
রাষ্ট্রের অর্থ যথাযথভাবে ব্যবহার করার নির্দেশনা দিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, অনৈতিক চর্চা পরিহার করে সামগ্রিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে এবং নির্মাণ কাজে অপচয় রোধে সচেষ্ট থাকতে হবে। বর্তমান সরকার অবকাঠামোগত উন্নয়ন ও অপচয় রোধে প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে নবীন কর্মকর্তাদের আন্তরিকতা ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, রাষ্ট্রের অর্থ মানেই জনগণের অর্থ।