অভিযোগ
বাড়তি অর্থ আদায়ের অভিযোগে নগর ভবনে দুদকের অভিযান

বাড়তি অর্থ আদায়ের অভিযোগে নগর ভবনে দুদকের অভিযান

ভেজাল কীটনাশক সরবরাহ ও বর্জ্য সংগ্রহে বাড়তি অর্থ আদায়ের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে অভিযান চালিয়েছে দুদক। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সংস্থাটির একটি এনফোর্স টিমের নগর ভবনে অভিযান শুরু করে।

হাসিনার নির্দেশনায় ডিএমপিতে টর্চার সেল বানিয়েছিলেন তৎকালীন এডিসি ইশতিয়াক

হাসিনার নির্দেশনায় ডিএমপিতে টর্চার সেল বানিয়েছিলেন তৎকালীন এডিসি ইশতিয়াক

ট্রাইব্যুনালে রাশেদ খাঁন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশনায় ডিএমপির মধ্যে টর্চার সেল গঠন করে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীদের ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছিলেন তৎকালীন এডিসি ইশতিয়াক আহমেদ—এমন গুরুতর অভিযোগ করেছেন ওই আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা ও প্রধানমন্ত্রীর বর্তমান বিশেষ রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

সাবেক সিটিটিসি প্রধানসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

সাবেক সিটিটিসি প্রধানসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

গাজীপুরে মাদ্রাসা অধ্যক্ষ আবুল হোসেন গুমের অভিযোগে সাবেক সিটিটিসি প্রধান আসাদুজ্জামান ও এডিসি ইশতিয়াকসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে এ অভিযোগ দায়ের করা হয়।

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ

নতুন করে নিয়োগ-পদায়ন, বদলি ও পদোন্নতি বাণিজ্য; পাশাপাশি টেন্ডার ও উন্নয়ন প্রকল্পে প্রায় ১৩ হাজার কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে আবারও অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নাইন ইলেভেনের ২৫ বছর: সৌদিকে মার্কিন প্রেসিডেন্টদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

নাইন ইলেভেনের ২৫ বছর: সৌদিকে মার্কিন প্রেসিডেন্টদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

ভয়াবহ নাইন ইলেভেনের ২৫ বছর পর মার্কিন প্রেসিডেন্টদের বিরুদ্ধে সৌদি আরবকে রক্ষায় মিথ্যাচারের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সেপ্টেম্বরের হামলায় জড়িত হাইজ্যাকারদের ১৯ জনের ১৫ জনই ছিল সৌদির। যদিও, হামলার দুই দশকেরও বেশি সময় পর ঐ সময়ের প্রেসিডেন্সিয়াল ব্রিফিং-এর কয়েক ডজন নথি প্রকাশ করেছে সিআইএ। আর প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, ২৫ বছর পরেও ইরানে অভিযান চালিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রেখেছে ওয়াশিংটন।

সংসদে ‘গালাগাল’ শোনার অভিযোগ রুমিন ফারহানা

সংসদে ‘গালাগাল’ শোনার অভিযোগ রুমিন ফারহানা

সংসদে আগের দিন বক্তব্য দিতে গিয়ে বাধা পাওয়ার প্রসঙ্গ তুলে ক্ষোভ জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) সংসদে বলেছেন, এমন আচরণ কোনো গণতান্ত্রিক দেশে সংসদে হয় না।

মাদক মামলায় মিশরের টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

মাদক মামলায় মিশরের টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

মাদক মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় মিশরের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে বিদেশ থেকে মাদক তৈরির কাঁচামাল এনে বিক্রির অভিযোগ রয়েছে।

চাঁদাবাজির অভিযোগ দিতে চান? চালু হলো ‘চান্দাবিডি ডটকম’, যেভাবে করবেন অভিযোগ

চাঁদাবাজির অভিযোগ দিতে চান? চালু হলো ‘চান্দাবিডি ডটকম’, যেভাবে করবেন অভিযোগ

ঘুষ-দুর্নীতির পর এবার চাঁদাবাজির তথ্য সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘চান্দাবিডি ডটকম’ (chandabd.com) নামের একটি নাগরিক অনলাইন প্ল্যাটফর্ম। কেউ চাঁদাবাজি বা অবৈধ অর্থ দাবির শিকার হলে সম্পূর্ণ পরিচয় গোপন রেখে এই ওয়েবসাইটে তথ্য জমা দিতে পারছেন।

সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ পিটিআইয়ের

সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ পিটিআইয়ের

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কেপির মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির নেতৃত্বে আগামী ২৭ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ কর্মসূচি নিয়ে মাঠে নামবে পিটিআই-এর নেতৃত্বাধীন বিরোধী জোট। এদিকে, সর্বোচ্চ আদালতের নির্দেশ একপ্রকার অগ্রাহ্য করেই ইমরানকে রাজধানীর শিফা হাসপাতালের বদলে রাখা হয়েছে সরকারি মেডিকেল পিআইএমএস-এ। এর জেরে শেহবাজ শরীফ সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে পিটিআই।

রেলপথে পাথর নিক্ষেপ আতঙ্ক: থামছে না দুর্ঘটনা, নীরবতা ও নজরদারি ঘাটতির অভিযোগ

রেলপথে পাথর নিক্ষেপ আতঙ্ক: থামছে না দুর্ঘটনা, নীরবতা ও নজরদারি ঘাটতির অভিযোগ

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা-চট্টগ্রাম অঞ্চলে গত ৫ মাসে ৬২টি ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব পাথর ট্রেনের কাঁচ ভেঙ্গে যাত্রীদের মাথা, নাক, কান জখম হয়েছে। কারো নষ্ট হয়েছে চোখ। এতে যাত্রীদের মাঝে বেড়েছে উদ্বেগ। রেল সংশ্লিষ্টরা বলছেন, এসব ঘটনায় জড়িত হচ্ছে- স্কুলপড়ুয়া শিশু-কিশোর, মাদকাসক্ত ও ছিনতাইকারী। রেল মহাব্যবস্থাপক বলছেন, অতিরিক্ত টহল, সচেতনতায় লিফলেট বিলিসহ নানা কার্যক্রমেও ঠেকানো যাচ্ছে না পাথর নিক্ষেপের ঘটনা।

কুষ্টিয়ায় লাইসেন্সহীন ক্লিনিকের দাপট, ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

কুষ্টিয়ায় লাইসেন্সহীন ক্লিনিকের দাপট, ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

নামমাত্র চিকিৎসা সরঞ্জাম নিয়ে চাইলেই ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের মালিক হওয়া যায় কুষ্টিয়ায়। যত্রতত্র মানহীনভাবে গড়ে ওঠা অবৈধ এসব প্রতিষ্ঠানের ফাঁদে পড়ে প্রতিনিয়তই ঘটছে রোগী মৃত্যুর ঘটনা। প্রতারিত হওয়ার সংখ্যাও কম নয়। সব জেনেও নিশ্চুপ স্বাস্থ্য বিভাগ। প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা।

যন্তর মন্তরের পর এবার অনিয়মের অভিযোগে উত্তাল ঝাড়খণ্ড

যন্তর মন্তরের পর এবার অনিয়মের অভিযোগে উত্তাল ঝাড়খণ্ড

দিল্লির যন্তর মন্তরের পর এবার চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল ভারতের ঝাড়খণ্ড। ১৪তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত এবং রাজ্যের নিয়োগ ব্যবস্থার সংস্কারের দাবিতে টানা ১৫ দিনের মতো চলছে বিক্ষোভ, অনশনে বসেছেন ছাত্রনেতারা।