আজ (বুধবার, ১৮ মার্চ) ভোর থেকে সেতুর দুই প্রান্তে মোটরসাইকেল, দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকের সংখ্যা বাড়তে দেখা গেছে। ঘরমুখো মানুষের চাপ থাকলেও সড়কে কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যানবাহনের চাপ সামাল দিতে মাওয়া ও জাজিরা প্রান্তে মোট ১৭টি টোল বুথ চালু রাখা হয়েছে। এর পাশাপাশি অতিরিক্ত আরও চারটি বুথ খোলা হয়েছে, যাতে দ্রুত টোল আদায় নিশ্চিত করা যায়।
এছাড়া নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে গাড়ি না থামিয়েই টোল পরিশোধের সুযোগ থাকায় পারাপার আরও সহজ হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
যাত্রীরা জানিয়েছেন, আগের তুলনায় এবার যাত্রা অনেক স্বস্তির। নির্বিঘ্নে সেতু পার হতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন তারা।





