খুদে পাঠকদের ভিড়ে মুখর ‘শিশুপ্রহর’

শিশুপ্রহর
শিশুপ্রহর | ছবি: সংগৃহীত
0

অমর একুশে বইমেলায় ‘শিশুপ্রহরে’ খুদে পাঠকদের পদচারণায় মুখর হয়ে ওঠে বইমেলা প্রাঙ্গণ। আজ (শনিবার, ৭ মার্চ) সকাল থেকেই মেলা প্রাঙ্গণের শিশু কর্নারে দেখা যায় শিশু ও অভিভাবকদের ভিড়।

আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। রঙিন পোশাকের খুদে পাঠকদের পদচারণায় মুখর হয়ে ওঠে প্রতিটি স্টল। অভিভাবকের হাত ধরে আসা শিশুরা কেউ হাত বাড়িয়ে দেখে বইয়ের পাতা, আবার কেউবা পাজল ও রঙিন পেন্সিল নিয়ে মেতে ওঠে নিজস্ব খেলায়।

আরও পড়ুন:

শিশুদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করে পাপেট শো। স্টল ঘুরে পছন্দের বই কেনে শিশুরা। এছাড়া মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, বায়োস্কোপও উপভোগ করে বইমেলায় আসা খুদে পাঠকরা।

জেআর