রমজান উপলক্ষে বনানীতে ‘স্ট্রিট রামাদান নাইট শপ’

বনানীতে চলছে রমাদান নাইট শপ
বনানীতে চলছে রমাদান নাইট শপ | ছবি: এখন টিভি
0

রাজধানীর বনানীতে চলছে ‘স্ট্রিট রামাদান নাইট শপ’। ঈদ ঘিরে এখানে পাওয়া যাচ্ছে হাজারেরও বেশি পণ্য। আয়োজকরা বলছেন, দেশের ঐতিহ্য তুলে ধরা আর ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যের প্রসার ঘটাতেই এমন ব্যতিক্রমী প্রয়াস। এতে সাড়াও মিলছে বেশ, খুশি স্থানীয় বাসিন্দারাও।

রাতের আলো ঝলমলে প্রাণবন্ত বনানীর পথের ধারে রাতের রমাদান ঈদ বাজার। যেখানে এক ছাতার নিচে নগরবাসীর জন্য পোশাক থেকে স্যুভেনিয়ার ,হস্তশিল্প থেকে হাইব্রিড কার মিলছে সবই।

দিনে ব্যস্ত থাকা অভিজাত এলাকার বাসিন্দা আলভি রেহমান চৌধুরী রাতেই এসেছেন ঢাকা ফ্যাশন ফেস্টিভ্যালে। মাঝরাতে তিনি আটকুঠুরি,সরলা, কৃষ্টি নামক এসএমই স্টল ঘুরে যেমন শখের পণ্য সংগ্রহ করেছেন তেমনি পরিবারের জন্য যাচাই-বাছাই করেছেন বৈদ্যুতিক কার।

বাসিন্দা একজন বলেন, ‘মেলা দেখে ভালো লাগছে। সুন্দর আয়োজন। থাইল্যান্ডের একটা ভাইবস আছে এখানে।’

আরও পড়ুন:

এ স্ট্রিট নাইট শপে পাওয়া যাচ্ছে বুটিক, অলংকার, ফুড, আসবাবপত্র, পোশাক, হোম ডেকোর, সিরামিক, কারুকাজের নানা বাহারি পণ্য। আর এতে এ এলাকার বাসিন্দারা ও বেশ উচ্ছ্বসিত। বাসিন্দারা জানান, এ আয়োজনের ফলে নুতন উদ্যোক্তাদের জন্য আলাদা একটা প্লাটফর্ম তৈরি হবে।

আগতরা জানান, এসব বাজারে সস্তায় কেনাকাটার পাশাপাশি স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া ও আড্ডার চমৎকার সুযোগ পেয়েছেন তারা।

আয়োজকেরা জানান, বুননে দেশের ঐতিহ্য তুলে ধরা আর ক্ষুদ্র উদ্যোক্তাদের অক্লান্ত শ্রমের নান্দনিক পণ্যের প্রসার ঘটাতে এমন ব্যতিক্রম প্রয়াস।

গোদেশি প্রতিষ্ঠাতা সাবেরা আনোয়ার বলেন, ‘স্ট্রিট নাইট মার্কেট আমরা কখনও দেখিনি। আমরা বাহিরের দেশেগুলোত এটা খুব সচরাচর দেখি। নাইট মার্কেট হয়, স্যান্ডে মার্কেট হয়। তাই ওই ধারণা থেকেই আমরা এ আয়োজন করেছি।’

জেআর