ঈদযাত্রার টিকিটে মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব; ভোগান্তীতে যাত্রীরা

বাস কাউন্টার
বাস কাউন্টার | ছবি: সংগৃহীত
0

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিতে চান সবাই। তাই প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে বাড়ি ফেরার জন্য বাসের আগাম টিকিট সংগ্রহের যুদ্ধ। তবে মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব পড়েছে ঈদযাত্রার টিকিটে। গত ৩ মার্চ থেকে বিক্রি শুরু হলেও চতুর্থ দিনে এসে তেল সংকটের অজুহাতে একাধিক কাউন্টার বন্ধ থাকায় কাঙ্ক্ষিত টিকেট পেতে বেগ পেতে হচ্ছে যাত্রীদের।

পরিবহন সংশ্লিষ্টদের দাবি, মধ্যপ্রাচ্য সংকটে তেল আমদানি ব্যাহতের শঙ্কায় অনেকে সাময়িক স্থগিত রেখেছে টিকিট বিক্রি। তাদের দাবি, ভাড়ার হার পুনর্নির্ধারণ হতে পারে এমন অঘোষিত আশঙ্কাই টিকিট আটকে রাখার মূল কারণ!

আরও পড়ুন:

পরিবহন সংশ্লিষ্টদের অভিযোগ, কৃত্রিম তেল সংকট তৈরি করে বাজারের অস্থিরতা তৈরির চেষ্টা করছে অসাধু ব্যবসায়ীরা। স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে দ্রুত সরকারি তদারকির তাগিদ যাত্রীদের।

এফএস