রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার— অভিযোগ নাহিদের

মো. নাহিদ ইসলাম
মো. নাহিদ ইসলাম | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ ব্যাংক, দুদকসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার যা উদ্বেগজনক। বিদেশি কূটনীতিকদের নিকট এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতার আয়োজনে এমন অভিযোগ করেন নাহিদ।

আরও পড়ুন:

এ সময় জুলাই সনদের আলোকে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করার দাবিও জানান তিনি।

তিনি বলেন, ‘দ্রুতই সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানাই, যেভাবে জুলাই সনদে নির্দেশিত আছে।’

এফএস