ট্রেড ইউনিয়ন সদস্যদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আগামীকাল আমি কোবরা’র একটি বিশেষ সভায় সভাপতিত্ব করব। সেখানে ব্যাংক অব ইংল্যান্ডের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। আমি আপনাদের নিশ্চিত করতে চাই যে, এ সংকটে আমরা শ্রমজীবী মানুষের পাশে আছি।’
ইরান পরিস্থিতি নিয়ে দেশবাসীকে সতর্ক করে তিনি আরও যোগ করেন, ‘ইরান প্রসঙ্গে আমাকে আপনাদের কাছে সত্যটা তুলে ধরতে হবে। বাস্তবতা হলো, এ যুদ্ধের অর্থনৈতিক প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে।’





