আজ (বুধবার, ৪ মার্চ) চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘এরই মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমামদের ভাতা প্রদানসহ জনগণকে দেয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার।’
তিনি বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকার পুরো রাষ্ট্রকে দলীয়করণ করেছিল। বর্তমান সরকার সেটি করবে না। দেশের সব সংস্থাকে প্রাতিষ্ঠানিক কাঠামোয় আনা হবে।’
চট্টগ্রাম প্রেসক্লাবের কমিটি ও নেতৃত্ব নিয়ে বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই বিরোধ নিরসনের এখতিয়ার বা নির্বাহী ক্ষমতা সরকারের নেই। বাইরের কোনো হস্তক্ষেপ এখানে কাম্য নয়। নিজেদের মধ্যে ঐক্যমত্য সৃষ্টি করে গঠনতন্ত্রের আলোকে সমস্যা সমাধান করতে হবে।’
আরও পড়ুন:
এই সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, ‘তারা অবৈধ দখলদার নয়, সাংবাদিক নামধারী স্বৈরাচারের দোসররা ৫ আগস্টের আগে প্রেসক্লাবকে দখলদারের ভূমিকায় অবতীর্ণ করেছিল। গণ অভ্যুত্থানে পর ছাত্রদের সহায়তায় তারা প্রেসক্লাবে সাংবাদিকদের অধিকার ফিরিয়ে দিয়েছেন।’
এরপরে সার্কিট হাউসে প্রেসক্লাবের পূর্বের নির্বাচিত কমিটির সঙ্গে বৈঠকে বিরোধ নিরসনে সহযোগিতার আশ্বাস দেন তথ্যমন্ত্রী। অর্থমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে ঢাকায় সাংবাদিকদের নির্বাচিত যোগ্য প্রতিনিধির সঙ্গে সভা করবেন বলে জানান তিনি।
সভায় সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতা চান তথ্যমন্ত্রী।





