সংসদে রাষ্ট্রপতিকে ভাষণ দেয়া থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন | ছবি: সংগৃহীত
0

জুলাই অভ্যুত্থানের ‘স্পিরিট’ সমুন্নত রাখতে সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেয়া থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরাবর চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

আজ (সোমবার, ২ মার্চ) আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এ চিঠি দেন।

চিঠিতে একজন সংসদ সদস্যকে স্পিকার নির্বাচন করে; সেই স্পিকারের মাধ্যমে সংসদ অধিবেশন আহ্বান ও ভাষণ দেয়ার অনুরোধ করা হয়। অথবা প্রধানমন্ত্রীকে তার সুবিধামতো ব্যবস্থা নেযার জন্যও চিঠিতে অনুরোধ জানানো হয়।

এসএইচ