
মাচাদোকে নিষিদ্ধের আদেশ; চাপে পড়ে সই করার দাবি সাবেক বিচারকের
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে নির্বাচনে অংশ নেয়া থেকে নিষিদ্ধ করার আদেশে সরকারের চাপের মুখে সই করতে বাধ্য হয়েছিলেন দেশটির সুপ্রিম কোর্টের সাবেক এক বিচারপতি। বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি বারবারা সিজার সিয়েরো। তার এই বক্তব্য প্রকাশের পর মাচাদোর ওপর থেকে নির্বাচনি নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের দাবি নতুন করে জোরালো হয়েছে।

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ
নিরাপত্তার স্বার্থে রাতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে আবশ্যিকভাবে পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে।

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়
হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ পড়ান প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এসময় হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

‘ক্যাঙ্গারু কোর্ট’ মন্তব্যের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে আওয়ামীপন্থি দুই আইনজীবী
ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্টে’র রায় বলার ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে এসেছেন আওয়ামীপন্থি দুই আইনজীবী। আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার কিছু পরে এ আইনজীবীরা সুপ্রিম কোর্ট থেকে ট্রাইব্যুনালে পৌঁছান। এসময় তাদের সঙ্গে আওয়ামী আরও বেশ কয়েকজন আইনজীবী আসলেও নিরাপত্তার স্বার্থে তাদের সবাইকে প্রবেশ করতে দেয়া হয়নি।

বিচার প্রশাসনে বড় রদবদল; একযোগে ৯৯ বিচারক বদলি
বিচার প্রশাসনে বড় রদবদল করা হয়েছে। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারককে বদলি করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ-সংক্রান্ত ৬টি প্রজ্ঞাপন জারি করা হয়।

দেশে–বিদেশে একের পর এক ধাক্কা; চরম ক্ষুব্ধ ট্রাম্প
আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে দেশীয় রাজনীতি, আদালত ও পররাষ্ট্রনীতি সব ফ্রন্টেই একের পর এক বড় ধাক্কা খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিচার বিভাগের কঠোর অবস্থান, নিজের দলের আইনপ্রণেতাদের ভিন্নমত এবং আন্তর্জাতিক অঙ্গনে মিত্রদের দূরত্ব বাড়ায় চরম অস্বস্তি ও ক্ষোভে পড়েছেন তিনি।

ডাকযোগে ভোট নিয়ে সুপ্রিম কোর্টের রায়; বিচারকদের ওপর খেপলেন ট্রাম্প
ডাকযোগে ভোট গ্রহণ সংক্রান্ত নতুন নিয়ম কার্যকরের আবেদন নাকচ করায় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারকদের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন ডাক বিভাগকে (ইউএস পোস্টাল সার্ভিস) ডাকযোগে আসা ব্যালটের ওপর কড়াকড়ি আরোপের সুযোগ দিতে অস্বীকৃতি জানান আদালত।

কাবিননামায় আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল
বিয়েতে তথ্য গোপন ও প্রতারণা রোধে কাবিননামায় বর-কনের আগের ও বিদ্যমান বিয়ে, সন্তান এবং সরকারি পরিচয়পত্রের তথ্য উল্লেখ বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনে রুল জারি করেছেন বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের দ্বৈত বেঞ্চ।

লিগ্যাল এইডের মাধ্যমে ৬ লাখ ৩২ হাজার ৬৩৫ জনকে আইনি সহায়তা
জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচে ৬ লাখ ৩২ হাজার ৬৩৫ জনকে আইনি পরামর্শ সেবা দেয়া হয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আট মাসে হাইকোর্টে ৮৭ হাজার ৫৯৬টি মামলা নিষ্পত্তি
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) ৮৭ হাজার ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
যুবসমাজের নৈতিক অবক্ষয় ও সামাজিক বিশৃঙ্খলা রোধ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে কেবল প্রেম ও রোমান্সনির্ভর সিনেমা ও নাটক নির্মাণ এবং সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন।

নুসরাত হত্যা মামলা: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল এবং চারজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১১২ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়।