মো. সাহাবুদ্দিন
সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া ‘কালচারাল ফ্যাসিস্ট’ নামে কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে।

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন স্পিকার

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন স্পিকার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৪ জুলাই রাষ্ট্রপতির পদত্যাগ করায় বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

সংস্কার প্রক্রিয়া না মেনে বিএনপি কর্তৃত্ববাদী শাসনের দিকে যাচ্ছে: পরওয়ার

সংস্কার প্রক্রিয়া না মেনে বিএনপি কর্তৃত্ববাদী শাসনের দিকে যাচ্ছে: পরওয়ার

সংস্কার প্রক্রিয়া না মেনে বিএনপি কর্তৃত্ববাদী শাসনের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’: জামায়াত আমির

রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’: জামায়াত আমির

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের মধ্য দিয়ে দেরিতে হলেও জাতির ওপর থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ (শুক্রবার, ২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতে ইসলামী আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

‘মাফিয়া সরকারের’ সময়ে নির্বাচিত হলেও বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন সাহাবুদ্দিন: স্পিকার

‘মাফিয়া সরকারের’ সময়ে নির্বাচিত হলেও বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন সাহাবুদ্দিন: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, আমার মনে হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মাফিয়া সরকারের (আওয়ামী লীগ নেতৃত্বাধীন) সময়ে নির্বাচিত হলেও, বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি সব সময় সমর্থন ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। আমি তার সুস্থতা ও কল্যাণ কামনা করছি।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন; স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন; স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

গুরুতর স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এর পাশাপাশি জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আজ (শুক্রবার, ২৪ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন স্পিকার।

রাষ্ট্রপতির পদত্যাগ এর আগে বাংলাদেশে ঘটেছে?

রাষ্ট্রপতির পদত্যাগ এর আগে বাংলাদেশে ঘটেছে?

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করেছেন। ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনো রাষ্ট্রপতি পদত্যাগের ঘটনা ঘটলো।

‘মাঝেমধ্যে ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়ি’— পদত্যাগপত্রে আরও যা লিখেছেন রাষ্ট্রপতি

‘মাঝেমধ্যে ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়ি’— পদত্যাগপত্রে আরও যা লিখেছেন রাষ্ট্রপতি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। আজ (শুক্রবার, ২৪ জুলাই) বিকেলে তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বরাবর পদত্যাগপত্র পাঠান। পরে রাষ্ট্রপতির স্বাক্ষরিত পদত্যাগপত্র নিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জাতীয় সংসদ সচিবালয়ে প্রবেশ করেন।

স্পিকার বরাবর স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি

স্পিকার বরাবর স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ (শুক্রবার, ২৪ জুলাই) বিকেলে তিনি রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান।

২৪ জুলাই-ই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন?

২৪ জুলাই-ই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন?

অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন—এমন জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনে। বঙ্গভবনের একাধিক সূত্র এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, তিনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং শুক্রবার দুপুরের মধ্যে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাতে পারেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাষ্ট্রপতির কার্যালয় কিংবা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।