খাল দখলদারদের কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না: সড়ক প্রতিমন্ত্রী

হাবিবুর রশিদ হাবিব
হাবিবুর রশিদ হাবিব | ছবি: সংগৃহীত
0

অবৈধ দখলদারদের কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, ‘যারা খাল দখল করে রেখেছে, সেগুলো উদ্ধার করা হবে।’

আজ (রোববার, ১ মার্চ) রাজধানীর মান্ডা এলাকায় খালের অবৈধ অংশ উদ্ধার ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন শেষে এ কথা বলেন।

আরও পড়ুন:

এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, ‘প্রধানমন্ত্রীর ভিশন, ক্লিন সিটি, গ্রিন সিটি কার্যক্রম অব্যাহত থাকবে। সিটি কর্পোরেশনের বাজেটে অনেক ঘাটতি আছে, তবুও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। সবাইকে সম্পৃক্ত হয়ে ঢাকা ক্লিন করতে হবে।’

তিনি বলেন, ‘কাউন্সিলর না থাকায় স্থানীয় প্রতিনিধি নির্ধারণ করে এখন কাজ করতে হবে। রাস্তাঘাট সংস্কার ও ল্যাম্পপোস্ট স্থাপনে সর্বোচ্চ চেষ্টা করা হবে।’

এফএস