
দখল আর দূষণে প্রাণ হারিয়েছে ফেনীর খাল, বাড়ছে জীববৈচিত্রে ঝুঁকি
অব্যাহত দখল ও দূষণের কারণে ফেনীতে এক সময়ে প্রবহমান খালগুলোর এখন করুণ দশা। যেখানে এক সময় ছিলো স্বচ্ছ জল, মাছ ও জীববৈচিত্র এখন তা পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। ২০২৪ এর যে ভয়াবহ বন্যা তার ক্ষতির নেপথ্যেও খালের এ বেহাল দশা।

দখল আর অবহেলায় মৃতপ্রায় বরিশালের খাল, প্রকল্পের আশায় সিটি করপোরেশন
দখল, দূষণ আর অযত্নে বরিশাল নগরীর ভেতর দিয়ে প্রবাহিত খালগুলো মরে গেছে। স্বাধীনতার আগে ২২টি খাল থাকলেও এখন ৫-৬টির অবয়ব আছে মাত্র। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় খালগুলো উদ্ধারের দাবি নাগরিক সমাজের। এদিকে সিটি করপোরেশন বলছে-মন্ত্রণালয়ে প্রকল্প পাঠানো হয়েছে। পাশ হলে খাল উদ্ধারের কাজ শুরু হবে।

খাল দখলদারদের কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না: সড়ক প্রতিমন্ত্রী
অবৈধ দখলদারদের কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, ‘যারা খাল দখল করে রেখেছে, সেগুলো উদ্ধার করা হবে।’

মানিকগঞ্জে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় খাল থেকে আনছার উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আনছার উদ্দিন সাটুরিয়া ইউনিয়নের পানাইজুরী গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

দখল-দূষণে অস্তিত্ব সংকটে পটুয়াখালীর মুরাদিয়া নদী
দক্ষিণাঞ্চলের অধিকাংশ শহর-উপশহরের বাণিজ্য এবং চাষাবাদ নদী-খাল কেন্দ্রিক। পটুয়াখালীর মুরাদিয়া নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে হাট-বাজার আর জনপদ। নদীতে পলি জমে দখল-দূষণে খালে পরিণত হয়ে এখন অস্তিত্ব সংকটে। শুষ্ক মৌসুমে পানিশূন্যতা আর বর্ষায় জলাবদ্ধতায় দিশেহারা হয়ে পড়ে মানুষ। নদী রক্ষা ও রাজস্ব আদায়ে উদ্যোগী হয়েছে প্রশাসন।

বাগমারীতে দেড় কোটি টাকার সড়ক ধসে খালে; সমন্বয়হীনতায় দায় দেখছেন স্থানীয়রা
নির্মাণের ৩ বছরের মধ্যেই সাতক্ষীরা সদরের বাগমারীতে প্রায় দেড় কোটি টাকায় নির্মিত পাকা সড়কের ৫০০ মিটার ধসে পড়েছে কলকাতা খালে। সম্প্রতি খালে বাঁধ নির্মাণ ও পুনর্খনন করায় জোয়ারের পানিতে তৈরি হয়েছে ভাঙন। স্থানীয়রা বলছেন, পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডির সমন্বয়হীনতা আর সঠিক ম্যাপ না থাকায় সরকারি অর্থ নষ্ট হয়েছে।

কুষ্টিয়ায় খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
কুষ্টিয়ায় জিকে খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ৩১ জুলাই) সকালে সদর উপজেলার পাটিকাবাড়িয়া ইউনিয়নের খেজুরতলা এলাকার কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের পাশে জিকে খালে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা।

খুলনার নাছিরপুর খালসহ ১০টি জলমহাল উন্মুক্ত, দ্রুতই ব্যবস্থা: জেলা প্রশাসক
খুলনায় কৃষকের ফসল ও বিল-বৈচিত্র্য রক্ষায় নাছিরপুর খালসহ ১০টি জলমহাল দ্রুত উন্মুক্তের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। আজ (সোমবার, ৩০ জুন) ভূমি মন্ত্রণালয়ে জলমহাল ইজারা সংক্রান্ত কমিটির সর্বশেষ সভায় নাছিরপুর খাল উন্মুক্ত করার ঘোষণার প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

চট্টগ্রামে খাল খননে স্বেচ্ছাশ্রমে বিএনপির ৭০০ কর্মী
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে এবার স্বেচ্ছাশ্রমে খাল খনন করছে বিএনপি। আজ (শুক্রবার, ২ মে) দুপুরে নগরের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে নাজির খাল ও কালীর ছড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলীয় অর্থায়নে স্থানীয় ৭০০ নেতাকর্মী এই খাল খননে আগামী এক মাস কাজ করবে। এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

খালের ওপর পানামার সার্বভৌমত্বের স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র
খালের ওপর পানামার সার্বভৌমত্বের স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে খালের নিয়ন্ত্রণ চীনের সংশ্লিষ্টতার বদলে যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকার শর্ত জুড়ে দেয়া হয়েছে।

রাঙামাটিতে ৪৫ বছর আগে শহীদ জিয়ার খনন করা খাল পুনঃখনন শুরু বিএনপির
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা গনিখাল দীর্ঘ ৪৫ বছর পর পুনঃখননের উদ্যোগ নিয়েছেন তার দলের উত্তরসুরিরা। এরমধ্য দিয়ে স্থানীয় গ্রামবাসীর কয়েকশ' একর জমি চাষাবাদের আওতায় আসবে। এতে কৃষি বাণিজ্যের হাত ধরে স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ হওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের। এই সময়ে এটিই হচ্ছে খাল খননে বিএনপির প্রথম কোনো কর্মসুচি। যা সারাদেশে ছড়িয়ে পড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অবৈধ দখলে অচল ঝালকাঠির খাল, ভোগান্তি বাড়ছে জনসাধারণের
গেল দুই যুগে একটু একটু করে দখল হয়ে গেছে ঝালকাঠি শহরের প্রবহমান খালগুলো। এতে শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে পড়ায় পরিবেশের ওপর পড়েছে বিরূপ প্রভাব। পৌর প্রশাসক বলছেন, খালগুলো দখলমুক্ত করে পানির প্রবাহ ফেরাতে উদ্যোগ নেয়া হয়েছে।