
ভোলা-ঢাকা নৌপথে সরকারি ফেরি সার্ভিস চালু; কমবে সময় ও ভোগান্তি
ভোলা-ঢাকা নৌরুটে আনুষ্ঠানিকভাবে চালু হলো সরকারি ফেরি সার্ভিস। ভোলার ইলিশা থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত সরাসরি চলাচল করবে বিআইডব্লিউটিসির দুটি ফেরি। এতে ভোলা থেকে রাজধানীতে যাতায়াত ও পণ্য পরিবহনে সময় কমার পাশাপাশি ভোগান্তি কমার আশা সংশ্লিষ্টদের।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে নিত্যপণ্যের বাজারে অস্বস্তি
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে সারা দেশে বেড়েছে পরিবহন খরচ, যার আঁচ পড়েছে নিত্যপণ্যের দামে। সপ্তাহের ব্যবধানে চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, যশোর ও ঠাকুরগাঁওয়ে বেড়েছে সবজি ও মাংসের দাম, এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। তবে স্বস্তির খবর— চাঁদপুরে মৌসুমের শেষে কমেছে ইলিশের দাম।

পরিবহন খাতে নারী অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী
নিরাপদ অন্তর্ভুক্তিমূলক পরিবহন কাঠামো তৈরিতে নারী চালকদের অনেক বেশি প্রয়োজন। এজন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে সরকার কাজ করছে বলে জানিয়েন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

জ্বালানি সংকটের প্রভাবে নিত্যপণ্যের দাম বৃদ্ধি; চাপে নিম্ন আয়ের মানুষ
জ্বালানি তেলের সংকটের প্রভাব এখন ছড়িয়ে পড়েছে রাজধানীর কাঁচাবাজারেও। পরিবহন ব্যয় বৃদ্ধি ও সরবরাহ চেইনের ঘাটতিতে সবজি, মাছসহ নিত্যপণ্যের দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এতে চাপে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ, আর বাজার ব্যবস্থাপনায় দুর্বলতার অভিযোগও তুলছেন ভোক্তারা।

২০ জেলায় তীব্র জ্বালানি সংকট; চাহিদা-সরবরাহের অসামঞ্জস্যতায় ভোগান্তি
সিরাজগঞ্জের বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করায় উত্তরাঞ্চল ও ময়মনসিংহ বিভাগের ২০ জেলায় তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। জেলা প্রশাসক জানিয়েছে, অবৈধ মজুত রোধে পাম্পগুলোর চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে না। তবে ডিপোর এ রেশনিং সিদ্ধান্তের কারণে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় অনেক পাম্প বন্ধ রাখতে হচ্ছে।

বৃষ্টিতে লণ্ডভণ্ড বরগুনার ১২ হাজার হেক্টর তরমুজ খেত
এক রাতের অঝোর বৃষ্টিতে বরগুনার তরমুজ চাষিদের রঙিন স্বপ্ন এখন বিষাদে রূপ নিয়েছে। জেলার ১২ হাজার ২৭৯ হেক্টর জমির তরমুজ খেত বর্তমানে বৃষ্টির পানিতে ভাসছে। একদিকে খেতেই ফসল পচে যাওয়ার আতঙ্ক, অন্যদিকে ডিজেল ও পরিবহন সংকটে বাজারজাতকরণ থমকে যাওয়ায় পথে বসার উপক্রম শত শত কৃষকের।

খাল দখলদারদের কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না: সড়ক প্রতিমন্ত্রী
অবৈধ দখলদারদের কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, ‘যারা খাল দখল করে রেখেছে, সেগুলো উদ্ধার করা হবে।’

জেলা প্রশাসনের আশ্বাসে সুনামগঞ্জে ১৬ ঘণ্টার কর্মবিরতি প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল
জেলা প্রশাসনের আশ্বাসে ১৬ ঘন্টা পর সুনামগঞ্জের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করলো পরিবহন মালিক শ্রমিকরা। আজ (সোমবার, ৪ আগস্ট) দীর্ঘ ১৬ ঘন্টা কর্মবিরতির পর জেলা প্রশাসনের আশ্বাসে অবশেষে এ কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে পরিবহন মালিক শ্রমিকরা। স্বাভাবিক হয়েছে যান চলাচল।

সুনামগঞ্জে শ্রমিক-শিক্ষার্থী দ্বন্দ্বে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
সুনামগঞ্জে বাস ভাড়া নিয়ে শ্রমিক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বন্দ্বে মালিক-শ্রমিকের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। ফলে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। এতে পরিবহন দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। আজ (সোমবার, ৪ আগস্ট) সকাল থেকে চলছে এ ধর্মঘট।

আগামী ২০ জুলাই চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের ডাক
বাস-মিনিবাস, ট্রাক-কভার্ডভ্যানের ইকোনমিক লাইফ নির্ধারণে ঢালাও সিদ্ধান্ত পুনর্বিবেচনাসহ চার দফা দাবিতে ২০ জুলাই ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছেন বৃহত্তর চট্টগ্রামের পরিবহন মালিক ও শ্রমিকরা। আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশন।

যমুনা রেলসেতুতে পণ্য পরিবহনে গতি; পঞ্চগড় থেকে বালু যাচ্ছে রেলপথে
যমুনা রেলসেতু চালু হওয়ার পর গতি বেড়েছে পণ্য পরিবহনে। যাত্রী পরিবহনের পাশাপাশি এ যেন রেলওয়েতে নতুন দিগন্ত উন্মোচন। উত্তরের জেলা পঞ্চগড় থেকে এখন বালু পরিবহন করা হচ্ছে রেলের ওয়াগনে। এতে খরচ কমে আসায় খুশি ব্যবসায়ীরা।

ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, ভাড়া দ্বিগুণে চরম ভোগান্তি
ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে উত্তরবঙ্গের মানুষ। আজ (বুধবার, ১১ জুন) সকাল থেকেই সিরাজগঞ্জের কড্ডার মোড় ও হাটিকুমরুল মোড়ে দেখা গেছে কর্মজীবী মানুষের প্রচণ্ড ভিড়। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ এবং যারা অগ্রিম টিকিট কাটতে পারেননি, তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে বাসের জন্য।