Recent event

অমর একুশে বইমেলায় অংশ না নেয়ার ঘোষণা ৩২১ প্রকাশকের

বাংলা একাডেমি বইমেলা
বাংলা একাডেমি বইমেলা | ছবি: এখন টিভি
0

আগামী ২০ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় অমর একুশে বইমেলায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন ৩২১ জন প্রকাশক। ‘পাঠক শূন্যতার আশঙ্কা, মানবিক বিপর্যয় এবং অর্থনৈতিক ঝুঁকির’ কারণ দেখিয়ে তারা অংশ না নেয়ার বিষয়ে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এক যৌথ বিবৃতিতে প্রকাশকরা বলেন, ‘২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বাস্তবতা ও রমজান মাসের কারণে ফেব্রুয়ারিতে বইমেলা হলে ‘‘ব্যবসায়িক ও মানবিক ঝুঁকি নিয়ে’’ তাতে অংশগ্রহণ করা তাদের পক্ষে সম্ভব নয়।’

তবে ঈদুল ফিতরের পর বইমেলা হলে তাতে ‘স্বতঃস্ফূর্তভাবে’ অংশগ্রহণের আগ্রহ দেখিয়ে এ প্রকাশকরা বলেছেন, ‘মেলা সফল করতে কর্তৃপক্ষকে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন।

আরও পড়ুন:

বিবৃতিতে স্বাক্ষর করা ৩২১ সৃজনশীল প্রকাশকের ভাষ্য, বাংলা একাডেমি আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ‘অমর একুশে বইমেলা ২০২৬’ শুরুর যে ঘোষণা দিয়েছে, তা বাস্তবতা বিবর্জিত, আত্মঘাতী এবং প্রকাশনা শিল্পকে প্রবল অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার শামিল।’

এর আগে, গত ২ ফেব্রুয়ারি বইমেলা পেছানোর দাবিতে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দেন তারা। এছাড়া, পহেলা ফেব্রুয়ারি বইমেলা শুরু না হওয়ার প্রতিবাদে প্রতীকী বইমেলারও আয়োজন করা হয়।

এএইচ