Recent event

চট্টগ্রাম বন্দরকে সচল করতে সরকার হার্ড লাইনে যাবে: নৌপরিবহন উপদেষ্টা

নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন
নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন | ছবি: সংগৃহীত
0

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রাম বন্দরকে সচল করতে সরকার হার্ড লাইনে যাবে। এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যারাই বাধা দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন। এসময়ে তিনি বলেন, কতিপয় গোষ্ঠী চট্টগ্রাম বন্দরকে অচল করে তাদের ফায়দা হাসিলের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ‘চট্টগ্রামে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চেষ্টা করছে একটি চক্র। সিইসিকে বলেছি যেন এটি না হয়।’

বন্দরকে অস্থিতিশীল করে একটি চক্র রমজানে পণ্যের মূল্যবৃদ্ধি করতে এবং নির্বাচন বিঘ্ন করার চেষ্টা চালাচ্ছে বলেও জানান নৌপরিবহন উপদেষ্টা।

উল্লেখ্য, বিদেশি কোম্পানির কাছে বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং চার দফা দাবিতে বন্দরে ফের অনির্দিষ্টকালের জন্য শুরু হয় শ্রমিক ধর্মঘট।

এএম