Recent event

পররাষ্ট্র উপদেষ্টার আশা, পরবর্তী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন | ছবি: সংগৃহীত
0

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে একটি সম্মানজনক ও নির্বিঘ্ন সম্পর্ক চাইলেও তা ‘কার্যত স্থবির’ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী সরকারের সময় এ সম্পর্ক স্বাভাবিক হবে।

আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। প্রশ্নোত্তরে তৌহিদ হোসেন জানান, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে, তবে এখনও কোনো উত্তর পাওয়া যায়নি।

আরও পড়ুন:

উপস্থিত সাংবাদিকদের বিনিয়োগ ও কূটনীতি সংক্রান্ত প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিনিয়োগে বর্তমান সরকার খুব বেশি উন্নতি করতে পারেনি, কিন্তু পরবর্তী সরকার দীর্ঘ সময় পেলে ভালো ফলাফল আনতে পারবে। কারণ বাংলাদেশ বিনিয়োগের জন্য উপযুক্ত গন্তব্য।’

তিনি আরও বলেন, ‘অনেকে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে আগ্রহী হলেও কারও পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হয়নি। আর অন্য দেশের ভিসার নিষেধাজ্ঞার বিষয় পুরোপুরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায় নয়; অনেক ক্ষেত্রে কাগজপত্র দেখে মানুষ সঠিক তথ্য বিশ্বাস করতে চায় না।’

এনএইচ