পররাষ্ট্র উপদেষ্টার আশা, পরবর্তী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে একটি সম্মানজনক ও নির্বিঘ্ন সম্পর্ক চাইলেও তা ‘কার্যত স্থবির’ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী সরকারের সময় এ সম্পর্ক স্বাভাবিক হবে।