Recent event
তৌহিদ হোসেন
কোনো কোনো উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন: পররাষ্ট্র উপদেষ্টা

কোনো কোনো উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন: পররাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দেয়ার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, কোনো কোনো উপদেষ্টা সাধারণ পাসপোর্ট দ্রুত পেয়ে প্রয়োজনীয় ভিসা নেয়ার জন্য এরইমধ্যে কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। তিনি জানান, তিনি এখনও পাসপোর্ট হস্তান্তর করেননি।

‘হ্যাঁ’ ভোট দিতে সরকার উৎসাহিত করলেও সিদ্ধান্ত নেবেন জনগণ: পররাষ্ট্র উপদেষ্টা

‘হ্যাঁ’ ভোট দিতে সরকার উৎসাহিত করলেও সিদ্ধান্ত নেবেন জনগণ: পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘হ্যাঁ’ ভোট দেয়ার বিষয়ে সরকার উৎসাহিত করলেও সিদ্ধান্ত নেবেন জনগণ। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) বরগুনা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছি: পররাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছি: পররাষ্ট্র উপদেষ্টা

বছরের ব্যবধানে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ (বুধবার, ১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

‘নিরাপত্তার কারণে সমস্যা সৃষ্টি হওয়া মিশনে ভিসা সেকশন বন্ধ রয়েছে’

‘নিরাপত্তার কারণে সমস্যা সৃষ্টি হওয়া মিশনে ভিসা সেকশন বন্ধ রয়েছে’

ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ের বাংলাদেশ মিশনগুলো থেকে ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা ‘সীমিত’ করা হয়েছে—এই প্রসঙ্গ আলোচনায় এসেছে গতকাল থেকে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয়নি। আজ (বৃহস্পতিবার, ৮ জানুয়ারি) এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে প্রশ্ন করা হয়। তিনি জানান, নিরাপত্তার কারণে বাংলাদেশের যেসব মিশনে সমস্যা সৃষ্টি হয়েছে, আপাতত সেসব মিশনে ভিসা সেকশন বন্ধ রয়েছে।

‘জয়শঙ্করের ঢাকা সফর ইতিবাচক; সম্পর্কের টানাপোড়েন কমবে কি না বলবে সময়’

‘জয়শঙ্করের ঢাকা সফর ইতিবাচক; সম্পর্কের টানাপোড়েন কমবে কি না বলবে সময়’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফর ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। জানান, সম্পর্কের টানাপোড়েন কমবে কি না তা সময় বলে দেবে।

ভারতের প্রেসনোটকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের প্রেসনোটকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

নয়াদিল্লি থেকে পাঠানো প্রেসনোটকে বাংলাদেশ ‘সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান’ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজ (রোববার, ২১ ডিসেম্বর) বিকেলে জানান, ভারতের দাবি অনুযায়ী নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা হয়নি। বরং ২০–২৫ জন যুবক ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের হত্যার প্রতিবাদে স্লোগান দিয়েছে। তবে ভারতের প্রেসনোটে এ বিষয়টি ‘সহজভাবে উপস্থাপন করা’ হয়েছে, যা বাংলাদেশ পুরোপুরি গ্রহণ করছে না।

তারেক রহমান ট্রাভেল পাশ চাওয়ামাত্র ইস্যু করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা

তারেক রহমান ট্রাভেল পাশ চাওয়ামাত্র ইস্যু করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, তারেক রহমানের কাছে বর্তমানে বাংলাদেশি পাসপোর্ট আছে কি না—এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই। তিনি এখনো ট্রাভেল পাশ চাননি; চাইলেই তা সঙ্গে সঙ্গে ইস্যু করা হবে।

ভারতের সঙ্গে চুক্তি বাতিল: আসিফ মাহমুদের তথ্য সঠিক নয় বললেন পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে চুক্তি বাতিল: আসিফ মাহমুদের তথ্য সঠিক নয় বললেন পররাষ্ট্র উপদেষ্টা

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ দু’দিন আগে (রোববার, ১৯ অক্টোবর) তার ফেসবুক পেজে ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের খবর দিয়েছিলেন। তবে আজ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের করা চুক্তিগুলোর মধ্যে একটি মাত্র বাতিল হয়েছে, আর কিছু পর্যালোচনা বা পুনর্বিবেচনা করা হচ্ছে। ফেসবুকে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেটি সঠিক নয় বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা।

ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান

ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান

ফিলিস্তিনি জনগণকে গণহত্যা ও নিষ্ঠুরতম বর্বরতা থেকে রক্ষা করতে অবিলম্বে পরিপূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফিলিস্তিন সংকটের একটি শান্তিপূর্ণ সমাধানে গতকাল (মঙ্গলবার, ২৯ জুলাই) জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

‘মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধাবস্থা স্বাভাবিক না হলে প্রত্যাবাসনের আশা নেই’

‘মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধাবস্থা স্বাভাবিক না হলে প্রত্যাবাসনের আশা নেই’

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধাবস্থা স্বাভাবিক না হলে রোহিঙ্গা প্রত্যাবাসনের আশা নেই। যদিও এই সংঘাতকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ মনে করেন তিনি। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে অন্তর্বর্তী সরকার যখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচনা চালাচ্ছে, তখনও মিয়ানমার সীমান্ত দিয়ে বন্ধ করা যায়নি অনুপ্রবেশ। প্রতিদিন গড়ে প্রায় ৩০ জন রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে। সবমিলিয়ে নতুন প্রবেশের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

চিকিৎসার জন‍্য ভারতের বিকল্প হতে পারে চীন: পররাষ্ট্র উপদেষ্টা

চিকিৎসার জন‍্য ভারতের বিকল্প হতে পারে চীন: পররাষ্ট্র উপদেষ্টা

চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ (রোববার, ২৬ জানুয়ারি) চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

‘রূপপুর পারমাণবিক কেন্দ্রের অর্থ পরিশোধের জটিলতা দ্রুতই কেটে যাবে’

‘রূপপুর পারমাণবিক কেন্দ্রের অর্থ পরিশোধের জটিলতা দ্রুতই কেটে যাবে’

রূপপুর পারমাণবিক কেন্দ্রের অর্থ পরিশোধের জটিলতা দ্রুতই কেটে যাবে। রাশিয়া বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে। আজ (রোববার, ১৯ জানুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে একথা বলেন রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন।