Recent event

অন্তর্বর্তী সরকার ১৬ ফেব্রুয়ারির মধ্যে ক্ষমতা হস্তান্তর করবে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম | ছবি: সংগৃহীত
0

প্রধান উপদেষ্টা ও প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন নির্বাচনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তর করবে ১৫ অথবা ১৬ ফেব্রুয়ারির মধ্যে। প্রেস সচিব জানান, কোনোভাবেই এটি ১৭ অথবা ১৮ ফেব্রুয়ারিতে যাবে না।

শফিকুল আলম আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, ‘নির্বাচনের পর সরকার সবচেয়ে কম সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর করবে।’

আরও পড়ুন:

এবারের রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস নতুন সময়ে চলবে। প্রেস সচিব জানান, সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত অফিস খোলা থাকবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে।

তবে ব্যাংক, বিমা, সুপ্রিম কোর্ট ও অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তাদের নিজস্ব সুবিধা অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ করবে।

উল্লেখ্য, রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রোজা শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি।

এনএইচ