Recent event

দেশে ফিরতে ইরান থেকে পাকিস্তান সীমান্তে পৌঁছেছেন ২৮ বাংলাদেশি

0

ইরান ও ইসরাইলের যুদ্ধপরিস্থিতির কারণে সেখানে থাকা বাংলাদেশিদের ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। এরই অংশ হিসেবে ২৮ জন বাংলাদেশির প্রথম দলটি বৃহস্পতিবার সড়কপথে ইরান থেকে পাকিস্তান সীমান্তে পৌঁছেছে। পাকিস্তান থেকে ফ্লাইট পাওয়া সাপেক্ষে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তাদের দেশে ফেরার কথা রয়েছে।

গতকাল রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মোট ২৮ বাংলাদেশি নাগরিকের এই দলটিকে পাকিস্তান সরকার প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। অচিরেই তারা করাচি পৌঁছাবেন এবং সেখান থেকে বিমানযোগে দেশে ফিরবেন।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস অন্য প্রত্যাবাসন ইচ্ছুক বাংলাদেশিদের দেশে ফেরাতে সহযোগিতা অব্যাহত রাখবে। তেহরানে বাংলাদেশ দূতাবাস নিয়মিতভাবে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।

যুদ্ধ শুরু হওয়ার পরপরই ইরানে থাকা বাংলাদেশিদের জরুরি সহায়তার জন্য দূতাবাস দুটি হটলাইন নম্বর চালু করে, যাতে নাগরিকরা দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

এনএইচ