Recent event

বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ শর্ত পুনর্বহাল

বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ শর্ত পুনর্বহাল
বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ শর্ত পুনর্বহাল | Ekhon
0

বাংলাদেশের পাসপোর্টে পুনরায় ‘এক্সসেপ্ট ইসরাইল’ (ইসরাইল ব্যতীত) শব্দ পুনর্বহাল করা হয়েছে। আজ (রোববার, ১৩ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নীলিমা আফরোজ বলেন, ‘পাসপোর্টে নতুন করে ‘এক্সসেপ্ট ইসরাইল’ শব্দটি পুনরায় বহাল করা হয়েছে। এ নিয়ে একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

বাংলাদেশের পাসপোর্টে আগে ‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত’ লেখা ছিল।

তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ২০২০ সালে দেশে নতুন ই-পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয়। এমনকি এ বিষয়ে কোনো ঘোষণাও দেওয়া হয়নি।

এএইচ