Recent event

পরিবর্তন হচ্ছে শেখ হাসিনা সেনানিবাসসহ ১৬ প্রতিষ্ঠানের নাম

পরিবর্তন হচ্ছে শেখ হাসিনা সেনানিবাসসহ ১৬ প্রতিষ্ঠানের নাম | এখন
0

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী ক্ষমতামলে তার সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে থাকা সেনানিবাসসহ বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন ১৬ সংস্থার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ব্যাপারে আজ (রোববার, ৯ মার্চ) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিরক্ষা উপদেষ্টার দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার দপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে।

সংস্থাগুলোর মধ্যে অন্যতম টাঙ্গাইলের ভুয়াপুরে বঙ্গবন্ধু সেনানিবাসের নাম পরিবর্তন করে যমুনা সেনানিবাস, কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস এর নাম পরিবর্তন করে মিঠামইন সেনানিবাস, বরিশালের লেবুখালীতে শেখ হাসিনা সেনানিবাস এর নাম পরিবর্তন করে বরিশাল সেনানিবাস, শরিয়তপুর জাজিরায় শেখ রাসেল সেনানিবাস এর নাম পরিবর্তন করে পদ্মা সেনানিবাস করা হয়েছে।

এছাড়াও চট্টগ্রামের ভাটিয়ারিতে বঙ্গবন্ধু কমপ্লেক্স (ভাস্কর্যসহ) এর নাম পরিবর্তন করে বিএমএ একাডেমি কমপ্লেক্স, চট্টগ্রামের হালি শহরে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স-১ এবং ২ এর নাম পরিবর্তন করে আর্টিলারি সেন্টার এন্ড স্কুল, কক্সবাজারের রামুতে মুজিব রেজিমেন্ট আর্টিলারি পরিবর্তন করে- ১ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি করার প্রস্তাবনা রয়েছে।

এ ছাড়াও শরিয়তপুরে বঙ্গবন্ধু কম্পোজিট মিলিটারি ফার্ম চরজানাজাত-কে কম্পোজিট মিলিটারি ফার্ম জাজিরা, ঢাকার বিজয় সরণীতে অবস্থিত এডহক বঙ্গবন্ধু সামরিক জাদুঘর কে বাংলাদেশ সামরিক জাদুঘর, ঢাকা সেনানিবাসের বঙ্গবন্ধু জাদুঘর স্বাধীনতা জাদুঘর, টাঙ্গাইলের ভুয়াপুরে বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজকে যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, নারায়ণগঞ্জের জলসিঁডির শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজকে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জলসিঁডি নামকরণ করা হচ্ছে।

বরিশালের লেবুখালীতে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর নাম পরিবর্তন করে বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, শরিয়তপুরের জাজিরায় শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর নাম এর পরিবর্তে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ করা হয়েছে।

ইবিআরসি চট্টগ্রাম সেনানিবাসের শেখ কামাল কমপ্লেক্স (ভাস্কর্যসহ) নাম পরিবর্তন করে ইবিআরসি একাডেমিক কমপ্লেক্স এবং হালি শহর এসিএন্ডএস- এর মুজিব ব্যাটারি সড়কের নাম বদলিয়ে গোলন্দাজ সড়ক করা হয়েছে।

আজ রোববার (৯মার্চ) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিরক্ষা উপদেষ্টার দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার কাছে পাঠানো সার সংক্ষেপে বাংলাদেশ সেনাবাহিনী থেকে এসব সংস্থার নাম বাতিল করে নতুন নামকরণের প্রস্তাব পাঠানো হয়েছে। —বাসস

আসু