সেনানিবাস
আর্টডক পরিদর্শন করেছেন সেনাপ্রধান

আর্টডক পরিদর্শন করেছেন সেনাপ্রধান

আর্টডক ডে-১/২০২৬ উপলক্ষে মোমেনশাহী সেনানিবাসে অবস্থিত আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গত ১৬ এপ্রিল এ পরিদর্শনে যান তিনি।

বান্দরবানে আলীকদম সেনানিবাস পরিদর্শন করেছেন সেনাপ্রধান

বান্দরবানে আলীকদম সেনানিবাস পরিদর্শন করেছেন সেনাপ্রধান

বান্দরবান রিজিয়নের অন্তর্গত আলীকদম সেনানিবাস পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল (শনিবার, ১৮ এপ্রিল) এ পরিদর্শনে গিয়ে সেখানে নবনির্মিত আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনাপ্রধান।

যৌথবাহিনীর অভিযানে বিএনপির নেতার মৃত্যু; ক্যাম্প কমান্ডারসহ সেনাসদস্যদের প্রত্যাহার

যৌথবাহিনীর অভিযানে বিএনপির নেতার মৃত্যু; ক্যাম্প কমান্ডারসহ সেনাসদস্যদের প্রত্যাহার

চুয়াডাঙ্গার জীবননগরে যৌথবাহিনীর অভিযানে আটকের পর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু মারা যান। তিনি জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক। এরপর ওই ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সব সেনাসদস্যদের সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম সেনানিবাসে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার (ইবিআরসি)-এ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৮তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের বার্ষিক সম্মেলনে নৌবাহিনী প্রধান

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের বার্ষিক সম্মেলনে নৌবাহিনী প্রধান

ঢাকা সেনানিবাসের এমইএস কনভেনশন হলে আজ (বুধবার, ১০ ডিসেম্বর) মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের (এমইএস) দ্বিতীয় দিনের সম্মেলন অনুষ্ঠিত হয়। তিন দিন ব্যাপী এ বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান।

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা সেনানিবাসের এমইএস কনভেনশন হলে আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের (এমইএস) বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে তার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

বাংলাদেশে নবনিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ও এএফডির পিএসওর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নবনিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ও এএফডির পিএসওর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নবনিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত এবং সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসারের (পিএসও) মধ্যে সম্প্রতি এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

ন্যাশনাল ডিফেন্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের গ্র্যাজুয়েশন নৈশভোজ অনুষ্ঠিত

ন্যাশনাল ডিফেন্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের গ্র্যাজুয়েশন নৈশভোজ অনুষ্ঠিত

ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৫ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ এর গ্র্যাজুয়েশন নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (মঙ্গলবার, ২৫ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সের ব্যাংকুয়েট হলে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি।

সাঁজোয়া কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

সাঁজোয়া কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

সাঁজোয়া কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ বগুড়া সেনানিবাসে আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুল (এসিসিএন্ডএস) এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। সেনাপ্রধান এসিসিএন্ডএস এ পৌঁছালে তাকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সাঁজোয়া কোরের কর্নেল কমান্ড্যান্ট; জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া এবং কমান্ড্যান্ট এসিসিএন্ডএস অভ্যর্থনা জানান। আজ (বুধবার, ২৬ নভেম্বর) আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে সীমিত থাকবে যান চলাচল

২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে সীমিত থাকবে যান চলাচল

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী শুক্রবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। যানজট মুক্ত রাখার লক্ষে ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে। আজ (রোববার, ১৬ নভেম্বর) আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে সেনাপ্রধানের আহ্বান

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে সেনাপ্রধানের আহ্বান

একুশ শতকের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় অত্যাধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জনের জন্য আর্মি সার্ভিস কোরের (এএসসি) সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

ঘাটাইলে আর্মি মেডিকেল কোরের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

ঘাটাইলে আর্মি মেডিকেল কোরের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইল শহিদ সালাহউদ্দিন সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি মেডিকেল কোরের ৮২তম রিক্রুট ব্যাচ প্রশিক্ষণের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ১৫ অক্টোবর) সকালে শহিদ সালাহউদ্দিন সেনানিবাসের আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।